এক্সপ্লোর

Udayan Guha : 'কোনওদিন মস্তানি করিনি, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েও যাইনি' পঞ্চায়েত ভোটের আগের দিন বললেন উদয়ন

Panchayat Poll News : সহকর্মীদের ফেলে রেখে পিছিয়ে যাব এমন ঘটনা দিনহাটার বুকে এখনও ঘটেনি। বললেন উদয়ন।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কোচবিহার : রাত পোহালেই গ্রাম বাংলার ভোটের ( Panchayat Election )  উৎসব। তার আগে অশান্তির এপিসেন্টারে পরিণত হয়েছে কোচবিহার ( Cooch Behar ) ! দিনহাটায় বৃহস্পতিবার রাতে দফায় দফায় চলে গুলি-বোমা। গুলিবিদ্ধ হয়েছেন ৩ বিজেপি কর্মী। মাথা ফেটেছে আরও এক বিজেপি কর্মীর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। পাল্টা তৃণমূলের অভিযোগ, তাদের এক কর্মীও গুলিবিদ্ধ হয়েছে।  দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত। সেখানে আবার ২ কংগ্রেস কর্মীকে মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই সবকিছু মধ্যে বারবার উঠে আসছে দিনহাটার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা উদয়ন গুহর ( Udayan Guha ) নাম। অভিযোগ উড়িয়ে উদয়ন জানালেন, বাংলার দিকে দিকে উন্নয়ন হচ্ছে। রাস্তাঘাট হয়েছে, পানীয় জল, সৌর আলোর বন্দোবস্ত হয়েছে।  

এক সময় ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধি ছিলেন তিনি। এবিপি আনন্দ-র মুখোমুখি হয়ে তিনি জানালেন ২০০৮ এর পর কোচবিহারে সিপিএমের সন্ত্রাস বন্ধ করে দিয়েছিলেন। অধুনা তৃণমূল বিধায়ক বললেন, কোনওদিন মস্তানি করিনি। কোনওদিন ছাত্র অবস্থাতেও করিনি। তারপরেও করিনি। এখনও মস্তান আমাকে বলা যাবে না। তবে সোজাসাপ্টা কথা বলি। তবে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাইনি। সহকর্মীদের ফেলে রেখে পিছিয়ে যাব এমন ঘটনা দিনহাটার বুকে এখনও ঘটেনি। 

পঞ্চায়েত ভোটের দিন গোলমাল হলে কী করবেন উদয়ন গুহ ? বললেন, কর্মীদের পাশে দাঁড়াব। আর গোলমাল না হলে পার্টি অফিসেই থাকব সারাদিন, বললেন তিনি।  

কোচবিহারে রাজনৈতিক অশান্তিতে যেমন বিরোধীদের মুখে উঠে আসে উদয়ন গুহর নাম, তেমনই রাজ্যের শাসকদলের কর্মীরা আক্রান্ত হলে তাঁদের অভিযোগের আঙুল ওঠে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দিকে। দুজনে কথা বলে ভোটটা শান্তিপূর্ণ করা যায় না? প্রশ্ন করা হয়েছিল এবিপি আনন্দের তরফে। আর তাতে উদয়নের ব্যাঙ্গাত্মক জবাব, রাজা পুরু ও আলেকজান্ডার, দুজনেই রাজা ছিলেন, তাই একজন অপরজনের থেকে রাজার মতো ব্যবহার আশা করেছিলেন। কিন্তু একজন ভদ্রলোক ও আরেকজন অভদ্রলোকের মধ্যে কথা বলে সমস্যা মেটানো খুব কঠিন।  

 

পঞ্চায়েত ভোট ঘোষণার আগে থেকেই বিভিন্ন সময় নানারকম হুঙ্কার ছেড়েছেন উদয়ন গুহ। নিজের বিধানসভা কেন্দ্রে দিনহাটা ২ নম্বর ব্লকে ১২টি গ্রাম পঞ্চায়েতকেই বিরোধী শূন্য করার ডাক দিয়েছিলেন উদয়ন গুহ। বিরোধী শূন্য ব্লক চাই, ফেসবুকে লিখেছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।

ইতিমধ্যেই দিনহাটা ২ নম্বর ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। বাকি ৮টিও যাতে বিনা যুদ্ধেই দখল করা যায়, ১২ জন অঞ্চল সভাপতির কাছে সেই দাবি জানান তৃণমূল বিধায়ক। এখন পঞ্চায়েত ভোটের দিন, কোচবিহার শান্তিপূর্ণ থাকে কিনা, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ ।  

আরও পড়ুন
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget