এক্সপ্লোর

Panchayat Election 2023:১০০ দিনের কাজের বকেয়ার দাবি এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের প্রতিবাদে মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের

Trinamool Mahila Congress:১০০ দিনের কাজের বকেয়ার দাবি এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের প্রতিবাদে মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস। উত্তর এবং দক্ষিণ কলকাতায় জোড়া মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস। 

কলকাতা: ১০০ দিনের কাজের বকেয়ার দাবি এবং কেন্দ্রীয় এজেন্সির (Central Agency) অপব্যবহারের প্রতিবাদে মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস (Trinamool Mahila Congress)। উত্তর এবং দক্ষিণ কলকাতায় (Kolkata) জোড়া মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস। দক্ষিণ কলকাতায় মালা রায়ের নেতৃ্ত্বে গড়িয়াহাট থেকে রাসবিহারী মোড় পর্যন্ত মিছিল হল আজ।

বকেয়া দিল কেন্দ্র...
ঘটনা হল, গত কালই, কেন্দ্রের কাছ থেকে কর বাবদ প্রাপ্য টাকার একাংশ পেয়েছে রাজ্য। জানা গিয়েছে, বকেয়া হিসেবে ৮ হাজার ৮৯৮ কোটি টাকা হাতে এসেছে রাজ্য সরকারের। একশো দিন থেকে শুরু করে একাধিক অন্য প্রকল্প, কেন্দ্র সরকারের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ বারবার করেছে রাজ্য সরকার। বিভিন্ন সরকারি অনুষ্ঠান থেকেও যে নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee)। তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা-নেত্রীও যা নিয়ে সরব হয়েছেন বারবার। আর যখন রাজ্যের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন ঠিক তখনই কর বাবদ বকেয়া রাজ্যের বড় অংশের টাকা বরাদ্দ করল কেন্দ্র। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই চলতি বছরের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রকল্পে গতি আসার ছবি ধরা পড়েছে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে দ্রুত বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব। নবান্ন থেকে একাধিকবার গ্রামাঞ্চলের বিভিন্ন প্রকল্পের সুষ্ঠু রূপায়নে ও বাকি থাকা কাজ দ্রুততার সঙ্গে শেষ করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। গত কাল যখন রাজ্যের প্রাপ্য করের একাংশ কেন্দ্রের কাছ থেকে এসেছে, তার পরই খাস মহানগরে এদিন তৃণমূলের জোড়া মিছিল স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে রাজনৈতিক মহলের। 

অশান্তি জারি...
পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারির পর, মনোনয়ন শুরু হওয়া ইস্তক রাজ্যে অশান্তি চলছেই। এদিন যেমন আইএসএফের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়। দফায় দফায় বোমাবাজি হয়, ছোড়া হয় গুলি। মনোনয়ন দিতে এসে বিডিও অফিসের কাছেই গুলিবিদ্ধ হন আইএসএফ প্রার্থী। ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির অভিযোগ, পুলিশের সামনেই তাণ্ডব চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এদিনের অশান্তিতে পুলিশের এক এসআই-ও আহত হন বলে খবর। উত্তপ্ত ভাঙড়ে আরাবুল ইসলামের গাড়িও ভাঙচুর করা হয় বলে দাবি। যে বিডিও অফিসে মনোনয়ন পর্ব চলছে, তার ৫০ মিটার দূরেই বাজার এলাকা। সেখানে দাঁড় করানো তিন-তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত যা খবর, তাতে শতাধিক বোমা ও ৭ রাউন্ড গুলি চলেছে বিজয়গঞ্জ বাজার এলাকায়। পরে আরাবুল ইসলাম ঘনিষ্ঠের  গাড়ি থেকে তাজা বোমা উদ্ধারের অভিযোগ উঠলে হইচই শুরু হয়।  

আরও পড়ুন:নতুন বাড়ি তৈরির সময় এই বিষয়গুলি মাথায় রাখুন, অন্যথা হতে পারে ক্ষতি !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget