এক্সপ্লোর

Panchayat Election: স্ট্রং রুমের ভিতর খোদ তৃণমূল বিধায়ক! নির্মল মাজির বিরুদ্ধে এমনই চাঞ্চল্য়কর অভিযোগ

Panchayat Poll 2023: বিভিন্ন বুথের ব্যালট বক্স এনে রাখা হয়েছে এখানেই। বিরোধীদের অভিযোগ, সেখানেই গতকাল রাতে দলের কর্মীদের নিয়ে ঢোকেন উলুবেরিয়া উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক নির্মল মাজি।

সুনীত হালদার, হাওড়া: স্ট্রং রুমের ভিতর খোদ তৃণমূল বিধায়ক! নির্মল মাজির (Nirmal Majhi) বিরুদ্ধে এমনই চাঞ্চল্য়কর অভিযোগ উঠল হাওড়ার উলুবেড়িয়ার খলিসানিতে। ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি স্কুলে স্ট্রংরুম তৈরি করা হয়েছে।

উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বিভিন্ন বুথের ব্যালট বক্স এনে রাখা হয়েছে এখানেই। বিরোধীদের অভিযোগ, সেখানেই গতকাল রাতে দলের কর্মীদের নিয়ে ঢোকেন উলুবেরিয়া উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক নির্মল মাজি। এরপরই রাতে, স্ট্রং রুমের সামনে ক্ষোভে ফেটে পড়ে বাম-বিজেপি-কংগ্রেস-আইসএফ-এর কর্মী-সমর্থকরা। শুরু হয় বিক্ষোভ। সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি করে তারা। পরিস্থিতি সামাল দিতে, ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্য়াসের সেল ফাটানো হয়। ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। যদিও তৃণমূল বিধায়কের দাবি, পুরোটাই গুজব।                                                                                  

অন্যদিকে, এগরায় বিজেপির (BJP) স্ট্রং রুমের বাইরে বিজেপির বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য় করে ইটবৃষ্টি। পাল্টা ব্য়াপক লাঠিচার্জ করল পুলিশ। স্ট্রং রুমের ভিতর ব্য়ালট বক্স বদলে দিচ্ছে তৃণমূল (TMC) , এই অভিযোগ তুলে, রবিবার গভীর রাতে এগরা দু'নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ হঠানো শুরু করলে, পুলিশকে লক্ষ্য় করে ইট ছুড়চে থাকে গেরুয়া বাহিনী। পাল্টা লাঠিচার্জ করে বিক্ষোভ হঠিয়ে দেয় পুলিশ।                                  

পাশাপাশি, হাওড়ার ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজের গণনাকেন্দ্রের পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা। বিরোধীদের অভিযোগ, স্ট্রং রুম থেকে ব্য়ালট বক্স লুঠের পরিকল্পনার উদ্দেশেই পাঁচিল ভাঙা হয়েছে। প্রতিবাদে একযোগে পথ অবরোধ করে বাম-বিজেপি ও নির্দল প্রার্থীর সমর্থকরা। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, প্রশাসনের পক্ষ থেকেই পাঁচিল ভাঙা হয়। ভোট কর্মী ও বিভিন্ন দলের কর্মীদের প্রবেশের জন্য় বিডিওর নির্দেশে নতুন গেট তৈরি করা হচ্ছে। তাই ভাঙা হয়েছে পাঁচিল।

আরও পড়ুন, তারকেশ্বরের মন্দির কেন গুরুত্বপূর্ণ? কেন শ্রাবণ মাসে শিবকে জল নিবেদন করতে ছুটে আসেন ভক্তরা?

এদিকে, আজ ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। দিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি-বোমা চলার অভিযোগ। ভয়ে কেঁদে ফেললেন প্রার্থী। দিনহাটার বুথেই ভোট চলাকালীন পড়ছে বোমা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget