এক্সপ্লোর

Tripura Assembly Elections: বাম-কুশাসন, জুলুমবাজি থেকে মুক্ত হয়েছে ত্রিপুরা, প্রচারে মোদির নিশানায় CPM

Tripura Elections 2023: এ দিন আমবাসার সভা থেকে পূর্বতন শাসক সিপিএম-কে কড়া ভাষায় আক্রমণ করেন মোদি।

আগরতলা: মেরেকেটে এক সপ্তাহও বাকি নেই বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Elections)। তার আগে ত্রিপুরায় বিজেপি-র (BJP) হয়ে প্রচারে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার আমবাসায় 'বিজয় সঙ্কল্প জনসভা' ছিল তাঁর। সেখান থেকে রাজ্যের পূর্বতন শাসক, সিপিএম-কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। সিপিএম-এর (CPM) আমলে ত্রিপুরায় উঠতে বসতে মানুষ জুলুমের শিকার হতেন, বিজেপি এসে মানুষকে তা থেকে মুক্ত করেছে বলে দাবি করেন তিনি। এ বারের নির্বাচনে ফের বিজেপি নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকার ফেরানোর আর্জি জানান।

শনিবার আমবাসায় 'বিজয় সঙ্কল্প জনসভা' ছিল মোদির

এ দিন আমবাসার সভা থেকে পূর্বতন শাসক সিপিএম-কে কড়া ভাষায় আক্রমণ করেন মোদি। তিনি বলেন, "আগে ত্রিপুরায় চাঁদার সরকার চলত। তিন দশক ধরে চাঁদা চেয়ে জুলুম চলেছে। চাঁদার মারে লুঠপাচের লাইসেন্স দিয়ে রাখা হয়েছিল। গাড়ি কিনলে, বাড়ি তৈরি করলে, দোকান খুললেো চাঁদা দিতে হত। বিজেপি এসে ত্রিপুরাকে চাঁদামুক্ত করেছে, জুলুমবাজদের হাত থেকে রক্ষা করেছে ত্রিপুরাকে।"

আরও পড়ুন: PM Modi: দোরগড়ায় ভোট, ত্রিপুরায় ঝড় তুলতে জোড়া নির্বাচনী সভা মোদির

ত্রিপুরায় আগে আইনের শাসন ছিল না, সিপিএম ক্যাডারদের রাজত্ব চলত বলেও এ দিন দাবি করেন মোদি। তাঁর বক্তব্য, "আগে ত্রিপুরায় থানা পর্যন্ত পৌঁছতে পারতেন না মানুষ। আগে, পিছে চাঁদা দিতে হতো। থানাও ছিল সিপিএম ক্যাডারদের কব্জায়। বিজেপি এসে ত্রিপুরায় আইনের শাসন কায়েম করেছে। আগে মহিলা, মা-বোনেদের উপর কত অত্যাচার হয়েছে। আজ ত্রিপুরায় মহিলাদের সশক্তিকরণ ঘটেছে। মহিলাদের জীবন সহজতর করে তুলতে কাজ করছে বিজেপি সরকার।"

ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল মোদির

ত্রিপুরায় সপ্তম বেতন কমিশন কার্যকর করে সরকারি কর্মীদের বেতনবৃদ্ধির কৃতিত্বও এ দিন বিজেপি-কেই দেন মোদি। মোদি জানান, আগের ভোটে 'হীরা'র প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে এবং এয়ারওয়ে। তার বাস্তবায়নে দিনরাত এক করে পরিশ্রম করে চলেছে বিজেপি সরকার। জাতীয় সড়কের দৈর্ঘ্য দ্বিগুণ করে তোলার কাজ চলছে জোরকদমে। তাই ১৬ ফেব্রুয়ারি বিজেপি এবং সহযোগী দলগুলির সমর্থনেই ত্রিপুরাবাসীকে বোতাম টিপতে আর্জি জানিয়েছেন মোদি। তাঁর দাবি, মানুষের সমর্থনেই ত্রিপুরা বামেদের কুশাসন থেকে মুক্ত হয়েছে। তাই ফের বিজেপি নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকার ফেরানোর দায়িত্বও মানুষেরই।

সেরা শিরোনাম

News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
Punjab Assembly Elections 2027: পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট

ভিডিও

Sukanta Majumdar News: ‘এটা ওদের ঘরের বিষয়, ওদের স্বামী-স্ত্রীর মধ্যে লড়াই’, বললেন সুকান্ত মজুমদার
Ritabrata Banerjee: সরকার তদন্ত করে দেখুক যে উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন কি না : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Kunal Ghosh Car Demolished |
Agnimitra Paul |
Humayun Kabir News : 'সেটাকে সুশাসন বলে না, কুশাসন বলে, অত্যাচারীর শাসন বলে', বললেন হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
Embed widget