এক্সপ্লোর

বড় নেতাই নন! ভাডাক্কানের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে রাহুল

রায়পুর: টম ভাডাক্কানের দলত্যাগ, বিজেপিতে যোগদানকে গুরুত্বই দিচ্ছেন না রাহুল গাঁধী। আজ ওড়িশা রওনা হওয়ার আগে এখানে রায়পুর বিমানবন্দরে কংগ্রেস সভাপতি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভাডাক্কান? ভাডাক্কান বড় নেতা নন। গতকালই কংগ্রেস ও গাঁধী পরিবারকে বিড়ম্বনায় ফেলে শিবির বদলে কেন্দ্রের শাসক শিবিরে যোগ দেন ভাডাক্কান, প্রায়ই যাঁকে এক সময় কংগ্রেসের মুখপাত্র হিসাবে টিভি চ্যানেলের বিতর্কে দেখা যেত। গতকাল বিজেপিতে যোগ দিয়েই বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমান হামলা নিয়ে কংগ্রেসের অবস্থানের তীব্র নিন্দা করেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধীর এককালের প্রধান সহযোগীদের একজন ভাডাক্কান। তিনি অনেক দুঃখে দল ছেড়েছেন বলে মন্তব্য করে বলেন, জাতীয় স্বার্থের ক্ষতি মানতে পারছেন না। যে দলই দেশের স্বার্থ রক্ষা করে না, সেই দল ছেড়ে বেরিয়ে না এসে আর উপায় থাকে না। লোকসভা ভোটের মুখে ভাডাক্কানের পদক্ষেপ কংগ্রেসের কাছে বিরাট ধাক্কা, এহেন জল্পনার মধ্যেই আজ ওই মন্তব্য করলেন রাহুল। বেকারি, কৃষকদের সঙ্কট, ফ্রান্সের সঙ্গে রাফাল যুদ্ধবিমান ডিলে দুর্নীতির অভিযোগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন রাহুল। বলেন, দেশে তিনটি ইস্যু আছে। সবচেয়ে বড় বেকারি। মোদি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ব্যর্থ। আরেকটি ইস্যু দুর্নীতি। রাফালের কথা নিশ্চয়ই শুনেছেন। প্রধানমন্ত্রী শিল্পপতি অনিল অম্বানির পকেটে ৩০ হাজার কোটি টাকা ঢুকিয়েছেন। তিন নম্বর ইস্যু কৃষকরা। আমরা ছত্তিশগড়ে সরকার গঠনের দুদিনের মধ্যেই চাষিদের ঋণ মকুব করেছি, আর নরেন্দ্র মোদি ৫ বছর ধরে শুধু চাষিদের কথা মুখেই বলে যাচ্ছেন। চাষিরা ফসল বিমা বাবদ যে টাকা দিয়েছেন, মোদি তা অনিল অম্বানির মতো লোকজনকে দিয়েছেন বলেও অভিযোগ করেন রাহুল।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget