এক্সপ্লোর

Bhawanipur By-election 2021 Result: ৩ কেন্দ্রে গণনা শুরু সকাল ৮টায়, দেশের নজর ভবানীপুরে

ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা হবে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে

কলকাতা: আর কিছুক্ষণের অপেক্ষা। ঘোষণা হবে ভবানীপুর উপনির্বাচনের ফল। ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা হবে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। ২১ রাউন্ড গণনা হবে এখানে। ভবানীপুরে ভোটের ফল যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ এখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭.০৯ শতাংশ। 

মুর্শিদাবাদের জঙ্গিপুর পলিটেকনিক কলেজে ভোট গণনা হবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের। জঙ্গিপুর বিধানসভা আসনে লড়াই হয়েছে ত্রিমুখী। গড় ধরে রাখার চ্যালেঞ্জ প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের। তৃণমূলের জাকির হোসেনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী সুজিত দাস। বাম প্রার্থী জানে আলম মিয়া। কতটা দাঁত ফোটাতে পারবে বাম-বিজেপি? ২৬ রাউন্ডের গণনায় নজর রাজ্যের। এই কেন্দ্রে ভোট পড়েছে ৭৭.৬৩ শতাংশ। মুর্শিদাবাদের আরেক বিধানসভা কেন্দ্র সামশেরগঞ্জে লড়াই চতুর্মুখী। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে বিজেপির প্রার্থী মিলন ঘোষ। ময়দানে আছেন কংগ্রেসের জইদুর রহমান ও বামেদের মোদাস্সর হোসেন। সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে। এই কেন্দ্রে ভোট পড়েছে ৭৯.৯২ শতাংশ। 

আরও পড়ুন: হিংসা রুখতে কলকাতা পুলিশকে কঠোর নির্দেশ দিন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি প্রিয়ঙ্কার

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল, সপ্তম দফায় ভোট হয় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ২৮ হাজার ৭১৯ ভোটে হারান বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে। ৫ মাসের মধ্যে সেই ভবানীপুরেই উপ নির্বাচন। ভোটের ফলাফলে তৃণমূল সরকারের ওপর কোনও প্রভাব না পড়লেও, মুখ্যমন্ত্রিত্বের দিক থেকে এই ভোটের ফল যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ এখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সিপিএমের হয়ে লড়ছেন শ্রীজীব বিশ্বাস। ৩০ সেপ্টেম্বরের উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৫৫ শতাংশ। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট পড়েছিল এর থেকে অনেকটাই বেশি। 

২০১১ থেকে ২০২১, দশবছর ধরে ভবানীপুর বিধানসভা কেন্দ্র একটানা তৃণমূলের দখলে। তবে এই একদশকে ভবানীপুরে বিজেপির প্রাপ্ত ভোটের হার অনেকটাই বেড়েছে। এবার উপনির্বাচনে কী হবে? বাজিমাত করবে কে? সেটা জানা যাবে এবারও কি সেই ধারা বজায় থাকবে? উত্তর মিলবে আজই।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget