এক্সপ্লোর

Mamata Banerjee: দুর্যোগের মধ্যে জরুরি অবতরণ, পায়ে-কোমরে চোট পেলেন মমতা, আনা হচ্ছে কলকাতায়

Panchayat Elections 2023:মঙ্গলবার জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার।

কলকাতা: দুর্যোগের মধ্যে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে আহত হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি কোমরে এবং পায়ে চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। আপাতত প্রাথমিক চিকিৎসা হয়েছে তাঁর। বিশেষ বিমানে চাপিয়ে কলকাতায় আন হচ্ছে। শহরে পৌঁছলে বিশেষজ্ঞর দেখতে পারেন তাঁকে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হেলিকপ্টারের জরুরি অবতরণ চলাকালীন মমতা চোট পান বলে জানা গিয়েছে (Mamata Banerjee Injured)। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বটে, তবে আহত হলেন মমতা।

মঙ্গলবার জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে। দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণ হয় সেবকে বায়ুসেনার ঘাঁটিতে বিমানের।  সেখানেই কপ্টার থেকে তড়িঘড়ি নামতে গিয়ে কোমরে এবং পায়ে চোট পান মমতা। তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করছেন বলে জানা গিয়েছে। প্রাথমিক চিকিৎসা হয়েছে। তবে বিশেষ বিমানে কলকাতায় আনা হচ্ছে। চোট কতটা গুরুতর, খতিয়ে দেখবেন কলকাতার চিকিৎসকেরা।

এদিন জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশে রওনা হন মমতা। সবমিলিয়ে  ১৫ মিনিটের রাস্তা।  সময় লাগার কথা। কিন্তু মাঝপথেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। আবহাওয়া এতটাই খারাপ ছিল যে গতিপথ একেবারে ঝাপসা হয়ে যায়। সেই সময় বৈকুণ্ঠপুরের ঘন জঙ্গলের উপর ছিল হেলিকপ্টার। তাই সেখানে অবতরণের কোনও সুযোগ ছিল না। তাই কপ্টার ঘুরিয়ে নেন পাইলট। সেবকে বায়ুসেনার ঘাঁটিতে এয়ারবেসেই জরুরি অবতরণ হয়। সেখানেই কপ্টার থেকে নামতে গিয়ে কোমর ও পায়ে চোট পান মমতা।

আরও পড়ুন: Mamata Banerjee: দুর্যোগের মধ্যে মুখ্যমন্ত্রীর কপ্টার, প্রবল ঝড়-বৃষ্টির মুখে জরুরি অবতরণ

জানা গিয়েছে,  সেবক বায়ুসেনা ঘাঁটির কর্তারা মুখ্যমন্ত্রী ও কপ্টারের অন্যান্য যাত্রীদের পাশের সেনা কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে গাড়িতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তাঁরা। কলকাতার উদ্দেশে রওনা দিচ্ছেন।

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা ছিল। মালবাজার ব্লকের ক্রান্তির ভাণ্ডারী ময়দানে পঞ্চায়েত ভোটের প্রচার করেন মমতা। গতকাল কোচবিহারে প্রথম নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী। ২০২৪-এর লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটিতে আঘাত হানাই তৃণমূলের লক্ষ্য।

তাই দলীয় কর্মীদের মনোবল বাড়িয়ে সংগঠনকে শক্তিশালী করতে উত্তরবঙ্গ থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেছেন মমতা। সাধারণত পঞ্চায়েত ভোটের প্রচারে নামেন না তিনি। সেদিক থেকে এবারের নির্বাচন ব্যতিক্রম।  এরপর জঙ্গলমহলেও সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তার মধ্যেই এ দিন দুর্যোগের পড়ে তাঁর কপ্টার। জরুরি অবতরণ করাতে হয়। সেই সময়ই তড়িঘড়ি নামতে গিয়ে আঘাত পান মমতা।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget