এক্সপ্লোর

WB Election 2021: তৃতীয় দফার ২৬ শতাংশ প্রার্থীর নামে ফৌজদারি মামলা!

পশ্চিমবঙ্গে মোট ৮ দফায় হচ্ছে নির্বাচন। যার মধ্যে প্রথম দফায় ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ আগামীকাল, শনিবার। তবে চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসছে তৃতীয় দফাকে কেন্দ্র করে।

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে মোট ৮ দফায় হচ্ছে নির্বাচন। যার মধ্যে প্রথম দফায় ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ আগামীকাল, শনিবার। তবে চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসছে তৃতীয় দফাকে কেন্দ্র করে।

নির্বাচনী পর্বে তৃতীয় দফায় ভোটগ্রহণ ৬ এপ্রিল। সেদিন ভাগ্যপরীক্ষা ২০৫ প্রার্থীর। চমকে দেওয়ার মতো তথ্য হচ্ছে, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, মোট প্রার্থীদের ২৬ শতাংশ জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)-এর তথ্য থেকে সে কথাই জানা গিয়েছে।

কাল শনিবার রাজ্যে প্রথম দফায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ার ৩০ আসনে ভোটগ্রহণ। সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ। মোতায়েন করা হয়েছে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

এডিআরের রিপোর্ট অনুযায়ী, তৃতীয় দফায় যে ২০৫ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা, তাঁদের মধ্যে ৫৩ জন (২৬ শতাংশ) জানিয়েছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ৪৩ জন (২১ শতাংশ) প্রার্থী হলফনামায় জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।

যে ২০৫ জন প্রার্থীর তথ্য দেখা হয়েছে, তাঁদের মধ্যে ৩১ জন বিজেপির প্রার্থী। তাঁদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। সিপিএমের ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। কংগ্রেসের ৭ জন প্রার্থীর মধ্যে তিনজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ৩১ জন প্রার্থীর মধ্যে ১১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।এসইউসিআই-এর ১৮ জন প্রার্থীর মধ্যে দুজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

রাত পোহালেই শুরু ভোটগ্রহণ, প্রথম দফায় কোন কোন হেভিওয়েটের পরীক্ষা?

এমনিতেই ভোট নিয়ে হিংসাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর চলছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এগরা, ভগবানপুর, খেজুরিতে অশান্তির আশঙ্কা করছে তৃণমূল। নন্দীগ্রামে বহিরাগত দুষ্কৃতীদের জড়ো করছে বিজেপি, কমিশনে এ নিয়ে নালিশ করেছে তৃণমূল। গুন্ডা এনেছে তৃণমূল, পাল্টা অভিযোগ গেরুয়া শিবিরের।

বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বহিরাগতদের দিয়ে ভোট চালনা করতে চাইছে বিজেপি, কাঁথিতে বন্দুক সহ উত্তরপ্রদেশের ৩০ জন গুণ্ডা ধরা পড়েছে, অভিযোগ করেছেন মমতা। গুণ্ডা কারা আনে সবাই জানে, পাল্টা প্রতিক্রিয়া গেরুয়া শিবিরের।

সেরা শিরোনাম

Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ

ভিডিও

Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE
Sukanta Majumder | 'আমরাও আদালতে যেতাম মিটিং-মিছিল করার জন্য, এবার আদালত কেন অনুমতি দেয়নি আমরা কী বলব?'
Kolkata News | ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে ১৬৩ ধারা | ABP ANANDA LIVE
TMC News | রামনবমীতে অশান্তিতে উস্কানির অভিযোগে সাকির আলি গ্রেফতার | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget