এক্সপ্লোর

West Bengal Election 2021: সরকারি অনুষ্ঠানে ইসলামি রীতিতে প্রার্থনা করতে পারলে ‘জয় শ্রী রাম’-এ আপত্তি’ কেন, পুরানো ভিডিও পোস্ট করে মমতাকে নিশানা বিজেপির

এবার সুর চড়িয়ে রাজ্য বিজেপির ট্যুইটার হ্যান্ডলে মুখ্যমন্ত্রীর পুরানো একটি ভাষণের অংশ বিশেষ পোস্ট করা হল যাতে মুখ্যমন্ত্রীকে কোনও এক সরকারি অনুষ্ঠানে ইসলামি রীতিতে প্রার্থনা করতে দেখা গিয়েছে।

কলকাতা: ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনেই দর্শকাসন থেকে ‘ জয় শ্রী রাম’ ধ্বনি ওঠায় প্রতিবাদস্বরূপ ভাষণ না দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনভর নিশানা করল বিজেপি। গতকালের অনুষ্ঠানে তিনি বলতে ওঠার সময় ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে তাঁকে অপমান করা হয়েছে বলে শাসক দল তৃণমূলের অভিযোগ। শনিবার ও রবিবার গেরুয়া শিবিরের রাজ্য ও ভিন রাজ্যের নেতারা প্রশ্ন তুলেছেন, কেন শ্রী রামের বন্দনা করা যাবে না, ‘জয় শ্রী রামে’ আপত্তি কোথায়, কেন? এবার সুর চড়িয়ে রাজ্য বিজেপির ট্যুইটার হ্যান্ডলে মুখ্যমন্ত্রীর পুরানো একটি ভাষণের অংশ বিশেষ পোস্ট করা হল যাতে মুখ্যমন্ত্রীকে কোনও এক সরকারি অনুষ্ঠানে ইসলামি রীতিতে প্রার্থনা করতে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘সংখ্যালঘু তোষণে’র নমুনা হিসাবে পোস্টটি উল্লেখ করেছে বিজেপি, বলেছে, কেন এমন ‘সংখ্যালঘু ভজনার রাজনীতি’? বাংলা বিজেপির ট্যুইটে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের অনুষ্ঠানে ইসলামি রীতিতে প্রার্থনা করতে পারলে, কেন জয় শ্রী রাম ধ্বনিতে তাঁর আপত্তি’? তোষণ? নেতাজি জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ওনার আচরণে নেতাজির ঐতিহ্য ও বাংলারই অপমান করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলে গেরুয়া শিবিরের আরেক সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আন্তর্জাতিক যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈনও সংবাদ সংস্থাকে বলেছেন, গতকাল মমতা বন্দ্য়োপাধ্য়ায় যা করলেন, সেটা তাঁর হিন্দু-বিরোধী মানসিকতারই প্রতিফলন, তাঁর সংখ্যালঘু তোষণের রাজনীতির প্রয়াস। ভগবান রাম এ দেশের আত্মা। কেন ‘জয় শ্রী রাম’ স্লোগানে উনি রেগে যান? আমরা বুঝতে পারি না। গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে দর্শকদের একাংশ মুখ্যমন্ত্রী বলা শুরু করতে যেতেই জয় শ্রী রাম বলে সরব হন। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ভাষণা না দিয়েই নিজের আসনে গিয়ে বসেন। তবে তার আগে বলেন, কলকাতায় এই অনুষ্ঠানের আয়োজন করায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রককে ধন্যবাদ দিচ্ছি। এটা সরকারি সভা, রাজনৈতিক অনু্ষ্ঠান নয়। একটা সভ্যতা-ভদ্রতা, মর্যাদা থাকা উচিত। কাউকে ডেকে এনে এভাবে অসম্মান করা শোভা পায় না। আমি বলব না। জয় বাংলা. জয় হিন্দ। মুখ্যমন্ত্রীর অনুযোগ, তাঁকে এ ঘটনায় অসম্মান করা হয়েছে। তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল, তিনি চরম অসন্তুষ্ট। যদিও বিজেপি নেতা তথা নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসুর অভিমত, এমন স্লোগানে কোনও অন্যায় নেই, নেতাজির জন্মবার্ষিকীর সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয়। কংগ্রেস ও বামেরা অবশ্য মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ঘটনাটির জন্য বিজেপিরই নিন্দা করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget