এক্সপ্লোর

WB Election 2021: আপ্ত সহায়ককে মারধরের অভিযোগ, পথ অবরোধ লকেটের

আজ, মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিন সকালেই চুঁচুড়া স্টেশনের কাছে থেকে সুগন্ধা মোড় পর্যন্ত রোড শো ছিল বিজেপির। যাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।  আর এই মিছিল ঘিরেই উত্তপ্ত হয় পরিস্থিতি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ককে মারধরের অভিযোগ পুলিশ কর্তার বিরুদ্ধে। আজ, মঙ্গলবার সকালে রবীন্দ্রনগর এলাকায় রোড শোয়ের প্রস্তুতি চলছিল। এদিন চুঁচুড়া স্টেশন থেকে সুগন্ধ্যা পর্যন্ত রোড শো ছিল দিলীপ এবং লকেটের। সেইসময় যানজটের কারণ দেখিয়ে লকেট চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক বিবেক মিশ্রর সঙ্গে চন্দননগর কমিশনারেটের এসিপি পলাশ ঢালির বাদানুবাদ শুরু হয়। পুলিশ কর্তা বিজেপি প্রার্থীর আপ্ত সহায়ককে চড় মারেন বলে অভিযোগ। প্রতিবাদে ঘণ্টাখানেক জিটি রোড অবরোধ করেন বিজেপি প্রার্থী।

আজ তৃতীয় দফার ভোট। আর এই তৃতীয় দফার ভোটের দিনই উত্তেজনা ছড়ায় হুগলির চুঁচুড়ায়। আগামী শনিবার ১০ এপ্রিল চতুর্থ দফায় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে তুঙ্গে শেষ মুহূর্তের প্রচার। আজ, মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিন সকালেই চুঁচুড়া স্টেশনের কাছে থেকে সুগন্ধা মোড় পর্যন্ত রোড শো ছিল বিজেপির। যাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।  আর এই মিছিল ঘিরেই উত্তপ্ত হয় পরিস্থিতি। অভিযোগ বিজেপির প্রচারে বাধা দেওয়া হয়েছে।  লকেটের অভিযোগ তাঁর আপ্ত সহায়ককে মারধর করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগও তুলেছন তিনি।

ঠিক কী হয় এদিন?

চুঁচুড়া স্টেশনের কাছে থেকে সুগন্ধা মোড় পর্যন্ত রোড শো-তে দিলীপ ঘোষ যেতেই উত্তেজনা ছড়ায়। দিলীপের হেলিকপ্টার চুঁচুড়ায় নামার পর ভিড় নিয়ন্ত্রণের সময় লকেট চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ককে মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিজেপির প্রচারে বাধা দেওয়া হচ্ছে। বিজেপির দাবি, সাংসদের আপ্ত সহায়ককে চড় মারা হয়েছে ।এখানেই শেষ নয়, বিজেপির যে রোড শো চুঁচুড়ায় আয়োজিত হয়, তাতেও কর্মী-সমর্থকদের আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ গেরুয়া শিবিরের। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ব্যান্ডেল ফাঁড়ির সামনে ধর্নায় বসে পড়েন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget