এক্সপ্লোর

WB Election 2021: বিজেপির প্রার্থী চেয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ পুরুলিয়ায়

শনিবার প্রথম দু’দফার নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৫৭টিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে পুরুলিয়ার বাগমুণ্ডি আসনটি সহযোগী দল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন বা AJSUকে ছেড়ে দিয়েছে বিজেপি।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: বাঘমুন্ডি আসন অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নকে ছেড়েছে বিজেপি। আর এই নিয়েই বিজেপির প্রার্থী চেয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। তৃণমূল এবং কংগ্রেস চক্রান্ত করছে বলে দাবি করেছে বিজেপি। বিজেপি প্রার্থী পাচ্ছে না বলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

শনিবার প্রথম দু’দফার নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৫৭টিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে পুরুলিয়ার বাগমুণ্ডি আসনটি সহযোগী দল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন বা AJSUকে ছেড়ে দিয়েছে বিজেপি। আর তারপরেই সামনে এসেছে এই ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, বাগমুণ্ডি বিধানসভায় বিজেপি প্রার্থী চেয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছে। দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি কর্মীদের স্লোগান দিতে দেখা গেলেও এই ঘটনায় তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে বিজেপি।

পুরুলিয়ার বিজেপির সাধারণ সম্পাদক কমলাকান্ত হাঁসদা জানান, ‘‘এনডিএতে আমাদের জোট রয়েছে সেই কারণে বাগমুন্ডি আসন আজসু কে ছাড়া হয়েছে। এটা কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত যাকে জেলা বিজেপি স্বাগত জানায়। বিরোধী রাজনৈতিক দল তৃণমূল এবং কংগ্রেস চক্রান্ত করে পার্টিকে বদনাম করার জন্য এসব করছেন।’’

যদিও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। পুরুলিয়ার তৃণমূল সহ সভাপতি জয় বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘বিজেপি প্রার্থী পাচ্ছে না তাই তারা বাগমুন্ডি বিধানসভায় কংগ্রেসকে সাহায্য করছেন। যারা করছে তারা বিজেপির লোক। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফলে বাগমুণ্ডি বিধানসভা আসনে এগিয়ে বিজেপি। প্রথম দফায় ২৭ মার্চ পুরুলিয়ার বাগমুণ্ডি সহ ৯টি আসনেই ভোটগ্রহণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget