এক্সপ্লোর

WB Election 2021: বাকি সব দফায় ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে : কমিশন

বাকি সব দফায় ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে : কমিশন

কলকাতা : করোনা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কমিশন। বাকি সব দফায় ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন । শীতলকুচির ঘটনা মাথায় রেখে আগেই পঞ্চম দফা নির্বাচনের ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করার নির্দেশ দেয় তারা। এবার বাকি ৩ দফার ক্ষেত্রেও ৭২ ঘণ্টা আগেই শেষ করতে হবে প্রচার।  

আগামীকাল অর্থাত্ শনিবার ১৭ এপ্রিল পঞ্চম দফার ভোট। তার ৭২ ঘণ্টা আগেই প্রচার বন্ধ হয়েছে। এরপরের দফা ২২ এপ্রিল। তার প্রচার শেষ করতে হবে ১৯ এপ্রিল সন্ধে সাড়ে ৬টার মধ্যেই। তার পরের দফা ২৬ এপ্রিল। সেই দফার প্রচার কর্মসূচি শেষ করতে হবে ২৩ এপ্রিল সন্ধে সাড়ে ৬ টার মধ্যে। শেষ দফার ক্ষেত্রেও নিয়ম তাই। 

এছাড়াও প্রচারের সময় নিয়েও কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। নির্দেশ দেওয়া হয়েছে, সন্ধে ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত কোনও প্রচার কর্মসূচি করা যাবে না। এই নিয়ম চালু হচ্ছে আজ থেকেই। সেই নিয়ম অনুসারেই আজ সন্ধে ৭টার পর অমিত শাহ ও জেপি নাড্ডার সভা বাতিল করা হল। বেলেঘাটা অঞ্চলে বাঁধা হয়ে গিয়েছিল মঞ্চ। সেখান থেকেই ঘোষণা করা হয় কর্মসূচি বাতিল করার কথা। 

কমিশনের এই সিদ্ধান্ত সম্পর্কে কথা বলতে গিয়ে, তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় বলেন, কমিশন একসঙ্গে শেষ তিন দফা ভোট করালে পারত। তাঁর অভিযোগ নির্বাচন কমিশন ভাল ভোট করাতে পারেনি, বিজেপির কথাই শুনে চলে কমিশন। 

এছাড়াও করোনা পরিস্থিতিতে কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। যেমন -: 

- কেন্দ্রীয় বাহিনীর প্রত্যেকের আরটিপিসিআর টেস্ট করাতে হবে

- গতবছর করোনা পরিস্থিতি যখন খুবই ভয়াবহ হয়ে ওঠে, তখন সরকারি হাসপাতালের  পরিকাঠামো বাড়ানো হয়। এবার তার থেকেও ২০ শতাংশ পরিকাঠামো বাড়ানো হবে বলে রাজ্যের সিদ্ধান্ত। বেসরকারি হাসপাতালের পরিকাঠামো ২৫ শতাংশ বাড়ানো হবে। 

- পুলিশ হাসপাতালগুলির একাংশ সেফ হোম হিসেবে ব্যবহার করা হবে। 

- হোম আইসোলেশনে চিকিতসার ব্যবস্থা হবে অডিও ভিস্যুয়ালের মাধ্যমে। 


- সেন্ট্রাল মেডিক্যাল স্টোর ২৪ ঘণ্টা খোলা থাকবে। 


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: ভোটের দিন ঘোষণা হতেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে টহল কেন্দ্রীয় বাহিনীর
ভোটের দিন ঘোষণা হতেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে টহল কেন্দ্রীয় বাহিনীর
West Bengal Assembly Election 2026: '২০২১-এ, ভোট পরবর্তী হিংসার জায়গায়, কোন OC ও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন?', তালিকা চেয়ে পাঠাল কমিশন
'২০২১-এ, ভোট পরবর্তী হিংসার জায়গায়, কোন OC ও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন?', তালিকা চেয়ে পাঠাল কমিশন
West Bengal Assembly Election 2026: ভোট ঘোষণা হতেই কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতা, ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ভোট ঘোষণা হতেই কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতা, ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Election Commission of India: 'ভোটের সময় রাজনৈতিক হিংসা বরদাস্ত নয়, প্রয়োজনে কঠোর ব্যবস্থা', কড়া বার্তা নির্বাচন কমিশনের
'ভোটের সময় রাজনৈতিক হিংসা বরদাস্ত নয়, প্রয়োজনে কঠোর ব্যবস্থা', কড়া বার্তা নির্বাচন কমিশনের

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget