এক্সপ্লোর

WB Election 2021:হাতজোড় করে বলছি, একদিনে ভোট করে দিন,মানুষের জীবন নিয়ে খেলবেন না, কমিশনের কাছে আর্জি মমতা

হেমতাবাদে তৃণমূলের ভোটের প্রচার সভা থেকে তিনি বলেছেন, কমিশনকে হাতজোড় করে অনুরোধ করব, একদিনে নির্বাচন করে দিন, মানুষের জীবন নিয়ে খেলবেন না। বিজেপির কথায় চলবেন না।

হেমতাবাদ:  রাজ্যের চলতি বিধানসভা নির্বাচনে আর তিনটে দফার ভোট  বাকি রয়েছে। এরইমধ্যে সারা দেশের সঙ্গে রাজ্যেও করোনা পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে দুই বা এক দফায় ভোট সেরে ফেলতে কমিশনের কাছে আর্জি তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের। হেমতাবাদে তৃণমূলের ভোটের প্রচার সভা থেকে তিনি বলেছেন, কমিশনকে হাতজোড় করে অনুরোধ করব, একদিনে নির্বাচন করে দিন, মানুষের জীবন নিয়ে খেলবেন না। বিজেপির কথায় চলবেন না।

ভোটের দফা কমানো নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা বিজেপি নেতা  রবিশংকর প্রসাদ বলেছেন, নির্বাচন কয়টি দফায় হবে, সে বিষয়ে সিদ্ধান্ত কমিশনের। নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধ্যকতা। সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।

এদিন ভোটের প্রচার সভা থেকে এই ইস্যুতে সরব হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তৃণমূল নেত্রী এক-দুদফায় বাকি ভোটে সেরে ফেরার আর্জি জানিয়েছিলেন। কিন্তু সেই দাবিতে কর্ণপাত করা হয়নি। কারণ, ভোটের দফা কমালে এ রাজ্যে বিজেপি নেতাদের ডেলি প্যাসেঞ্জারি বন্ধ হয়ে যাবে। ভুয়ো খবর প্রচার বন্ধ হয়ে যাবে। তিনি আরও অভিযোগ করেন, দেশের উদ্বেগজনক করোনা পরিস্থিতি নিয়ে হেলদোল নেই প্রধানমন্ত্রীর। আট হাজার কোটি টাকার বিমানে চড়ে বাংলার ক্ষমতা দখলের লক্ষ্যে ভোটের প্রচারকেই অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী। 

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলার পরিবর্তে বাংলার ভোট নিয়েই ব্যস্ত প্রধানমন্ত্রী।

উল্লেখ্য,  করোনা পরিস্থিতির কথা বিচার করে  কলকাতা শহরে আর কোনও ভোট প্রচার কর্মসূচি করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় । শুধুমাত্র ২০২১ বিধানসভা নির্বাচনের প্রচার এর শেষ দিন ২৬ এপ্রিল তিনি একটি 'প্রতীকী সভা' করবেন । করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি বিভিন্ন জেলায় তাঁর যাবতীয় কর্মসূচির সময় কমিয়ে ফেলছেন। শহরের বাইরে সমস্ত জনসভা ও কর্মসূচি আধ ঘণ্টার মধ্যেই শেষ করবেন বলে তৃণমূল সূত্রের খবর । গতকাল রাত ১১.৫৭ মিনিটে এই বার্তা দিয়েছেন ডেরেক ও'ব্রায়েন। 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
Train Derails News |
Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget