এক্সপ্লোর

WB Election 2021: নির্বাচনী প্রচারে আজ ফের রাজ্যে মোদি

২৭ মার্চ প্রথম দফাতেই ভোট হবে গোটা পুরুলিয়া জেলায়। তার আগে, বৃহস্পতিবার পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের ভাঙড়ায় নির্বাচনী সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নবকুঞ্জের মাঠে তাঁর সভার জন্য তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি।

অর্ণব মুখোপাধ্যায়, পুরুলিয়া: আজ, বৃহস্পতিবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। পুরুলিয়ায় নির্বাচনী সভা করবেন তিনি। ব্যবস্থাপনার দায়িত্ব ঝাড়খণ্ডের প্রাক্তন সাংসদ। এভাবেই বাইরে থেকে সভায় লোক আনতে হবে। খোঁচা তৃণমূলের। পুরুলিয়ার লোকই সভা ভরাবে। পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির।

২৭ মার্চ প্রথম দফাতেই ভোট হবে গোটা পুরুলিয়া জেলায়। তার আগে, বৃহস্পতিবার পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের ভাঙড়ায় নির্বাচনী সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নবকুঞ্জের মাঠে তাঁর সভার জন্য তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি।

১৯ জানুয়ারি হুটমুড়ার যে ফুটবল মাঠে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন, সেই মাঠে নামবে প্রধানমন্ত্রীর কপ্টার। মোদির এই সভার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন পাশের রাজ্য ঝাড়খণ্ডের কোডার্মা লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ রবীন্দ্রকুমার রায় এবং পুরুলিয়ার সাংসদ জ্যোর্তিময় মাহাতো। এমনিতেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে নিশানা করে তৃণমূল, সেখানে মোদির সভায় একজন ভিন রাজ্যের নেতাকে দায়িত্ব দেওয়ায়, তুঙ্গে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন: WB Election 2021: ভোট আসে-যায়, রাস্তা সেই বেহাল, ক্ষুব্ধ বাঁকুড়ার এই গ্রামের বাসিন্দারা

পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘প্রধানমন্ত্রী আসবে, দেখছেন তো ঝাড়গ্রাম থেকে লোক আনছে, এই ভাবেই সভায় লোক আনবে। মুখ্যমন্ত্রীর সভা যেখানে হয়েছিল, সেখানে চপার নামাচ্ছে, মমতার যা লোক হয়েছিল, তারা সিকিভাগও হবে না।’’

মোদির সভা আয়োজনে দায়িত্বপ্রাপ্ত রবীন্দ্রকুমার রায় জানান, ‘‘পুরুলিয়ায় বিজেপির যারা শহিদ হয়েছেন ৬টি পরিবার, তাঁরা আসবেন, যারা থাকবেন কোভিড টেস্ট হবে। সমস্ত পুরুলিয়া থেকেই লোক আসবে। কিছু কার্যকর্তা ঝাড়খণ্ড থেকে আসতে পারেন ৷’’

২০১৬-র বিধানসভা নির্বাচনে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে প্রায় ৫ হাজার ভোটে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়। কিন্তু ১৯-এর লোকসভা ভোটে পুরুলিয়া কেন্দ্রটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। সেইসঙ্গে বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী দেখা যাচ্ছে, পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রের ৮টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। শুধুমাত্র মানবাজারের এগিয়ে তৃণমূল। এদিক গত ১৯ ডিসেম্বর, শুভেন্দু অধিকারীদের সঙ্গে বিজেপিতে যোগ দেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ও।

ফলে ২১-এর ভোটে পুরুলিয়ায় বিজেপির কাছে যেমন ভোট ধরে রাখার চ্যালেঞ্জ, তেমনি প্রেস্টিজ ফাইট তৃণমূলের কাছে। এই প্রেক্ষাপটে বুধবার পুরুলিয়ার জনসভা থেকে বিজেপি সাংসদকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘জ্যোতির্ময় তো এলাকায় থাকেন না, উনি শুধু প্রধানমন্ত্রীকে সি ওফ করতে যায়, মোদি তো ১৯-এর আগে এসেছিলেন, এখন আবার আসছেন ভোট হলে ৷’’

এদিন যার পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ। সেই সঙ্গে মাওবাদী ইস্যু তুলে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলকে। পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো বলেন, ‘‘আমরা সবসময় মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছি। ওরা ভয় পেয়েছে বলে গতকাল মানবাজারে গন্ডগোল করেছে। তৃণমূল যেভাবে আগেও মাওবাদী কার্ড খেলার চেষ্টা করেছে, এখনও সেভাবে জেতার চেষ্টা করেছে।’’

পুরুলিয়ার তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মাওবাদীদের কথা বলছেন, মাওবাদীদের যে আশ্রয়স্থল ছিল, সেখানে এত উন্নয়ন করেছি, যে আর সেসব নেই, আর তাস খেলার কথা বলছেন মনে হচ্ছে মাওবাদীদের কিছু বলে ওরাই ফায়দা নিতে চাইছে ৷’’

গত সোমবার পুরুলিয়ায় জোড়া সভা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু-দিনের মধ্যেই এই জেলার মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রীও। বিধানসভা ভোটে শেষমেশ কার দখলে থাকবে পুরুলিয়া, উত্তর মিলবে দোসরা মে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget