এক্সপ্লোর

WB Election 2021 : শিকেয় বিধি, মাস্ক - দূরত্ব ভুলেই করোনা কালে জমজমাট মমতা-অমিতের সভা

একজন তো মাস্ক না থাকায়, ক্যামেরা দেখে দলের পতাকা মুখে জড়িয়ে নিলেন...

কলকাতা: একদিনে লক্ষ লক্ষ আক্রান্ত। হাজার হাজার মৃত। সার সার দেওয়া দেহ। শ্মশানের চুল্লি থেকে অনবরত বেরোচ্ছে ধোঁয়া। সর্বনাশা করোনায় ছারখার চারদিক।

কিন্তু, এরমধ্যেই চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে সাজো সাজো রবে ভোট হয়েছে। হেভিওয়েট নেতাদের রমরমিয়ে প্রচার চলেছে। বাংলাতেও প্রচারে ঝড় উঠেছে। ষষ্ঠ দফা শেষ হয়েছে । এখনও বাকি আরও দু’দফা। আর তাতে করোনা বিধি মানা হয়েছে কি না? প্রশ্নটাই অবান্তর!

এক্ষেত্রে সব দলেরই এক অবস্থা।বৃহস্পতিবার আসানসোলের সেনর‍্যালে স্টেডিয়ামে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা ইস্যুতে নিশানা করেন মোদি সরকারকে!!!! কিন্তু, তার ভাষণ শুনতে আসাদের অনেকের মধ্যেই করোনা নিয়ে কোনও সচেতনা চোখে পড়ল না। কারোর মাস্কই নেই...।

কারোর মাস্ক থুতনিতে! কেউ আবার ক্যামেরা দেখার পর মাস্ক পরলেন! একজন তো মাস্ক না থাকায়, ক্যামেরা দেখে দলের পতাকা মুখে জড়িয়ে নিলেন...আর দূরত্ববিধি? নৈব নৈব চ...

শুধু তৃণমূল নয়, একই ছবি ধরা পড়েছে বিজেপির সভাতেও। এদিন মালদার গাজোলে সভা থাকলেও, সেখানে পৌঁছতে পারেননি অমিত শাহ। তাঁর জায়গায় সভা করেন সায়ন্তন বসুরা । বিজেপির দাবি, সভায় না কি ৫০০ জনের মধ্যে উপস্থিতি বেঁধে দেওয়া হয়েছিল। আর বাস্তবে উপস্থিতির ছবিটা অন্যরকম।

যথারীতি অনেকের মুখেই ছিল না মাস্ক...। কারও মাস্কই নেই। কারও আছে, তবে থুতনিতে। বলছেন, কোনওভাবে নেমে গেছে, এই তো তুলে নিলাম, ভুল হয়ে গেছে। খোদ মালদা বিজেপির সভাপতিরই মাস্ক থুতনিতে!!  বিজেপি নেতা সায়ন্আতন বসু বলছেন, আমরা সভায় বেশি লোক আনার জন্য চেষ্টা করেছি, এখন কম লোক আনার জন্য চেষ্টা করতে হচ্ছে, তারপরও কিছু লোক বেশি হয়ে গেছে। 

সভা-সমাবেশ হবে! আবার তাতে না কি করোনা বিধিও মানা হবে! এ তো সোনার পাথরবাটি! আর এই নৈরাজ্যের সুযোগে করোনার ভয়ঙ্কর রমরমা। 

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী সব সভা বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বঙ্গসফর বাতিল করেছেন মোদিও। ইলেকশন কমিশনও ষষ্ঠ দফার শেষে সভা-সমিতি নিয়ে কড়া হয়েছে। এতে কি করোনার বাড়বাড়ন্তে লাগাম পড়বে ? 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget