এক্সপ্লোর

WB Election 2021: 'রেগে যাচ্ছেন, ভোটের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট পাবেন দিদি', মমতাকে নিশানা মোদির

এদিন আসানসোলে নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি বলেন, ''ছাপ্পা ভোট বন্ধ হওয়াতেই রেগে যাচ্ছেন দিদি। আপনি যতখুশি ষড়যন্ত্র করুন। এবার দিদির ষড়যন্ত্র ব্যর্থ করবে বাংলার মানুষ। ভোটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট পাবেন আপনি। সেই সার্টিফিকেট সারাজীবন ঘরে টাঙিয়ে রাখবেন।

আসানসোল: ভোটের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট পাবেন দিদি, আসানসোলে বিজেপির প্রচার সভায় ফের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর দাবি, ৪ দফার ভোটে খান খান হয়ে গেছে তৃণমূল।

এদিন আসানসোলে নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি বলেন, ''ছাপ্পা ভোট বন্ধ হওয়াতেই রেগে যাচ্ছেন দিদি। আপনি যতখুশি ষড়যন্ত্র করুন। এবার দিদির ষড়যন্ত্র ব্যর্থ করবে বাংলার মানুষ। ভোটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট পাবেন আপনি। সেই সার্টিফিকেট সারাজীবন ঘরে টাঙিয়ে রাখবেন।

‘চার দফার মতদান, টিএমসি হল খান খান''

শনিবার আসানসোলের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন মোদি। তিনি বলেন, ''জনগণের উন্নয়নের কথা ভাবেন না দিদি।
করোনা নিয়ে কেন্দ্রের একাধিক বৈঠকে আসেননি। দিদির অহংকার এতটাই বেড়ে গিয়েছে, যে সবাইকে তিনি ছোট দেখেন। করোনা নিয়ে গত দুটো বৈঠকে সব মুখ্যমন্ত্রী এলেও তিনি আসেননি। একই ঘটনা ঘটেছে গঙ্গাসাফাই নিয়ে বৈঠকে। নীতি আয়োগের বৈঠকেও আসার প্রয়োজন মনে করেননি তিনি। এমনকী কেন্দ্রীয় সংস্থা রাজ্যে কিছুর অনুসন্ধান করতে এলে তাদের বাধা দেওয়া হয়েছে।''

প্রধানমন্ত্রীর কথায়, ''রাজ্যের মানুষের কথা ভাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বার বার উন্নয়নের কাজে বাধা দিয়েছেন।শরনার্থীদের নাগরিকত্ব দিতে আইন এনেছে কেন্দ্র। শরনার্থীদের জন্য এই নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন দিদি। সংখ্যালঘু মহিলাদের তিন তালাক আইন উঠিয়েদে ওয়ার আইন আনা হয়েছে। সেখানেও দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন তিনি।আয়ুষ্মান ভারত প্রকল্পে কেন্দ্রীয় সরকার ৫ লক্ষ টাকা দিতে চাইলে আটকে দেন দিদি। রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক আকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা বলেছিল কেন্দ্র। কিন্তু সেখানেও বাধা দেন তিনি।বাংলার উন্নয়নের জন্য দিদির সময় নেই।''

এই বলেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। নাম না করে এদিন শীতলকুচিকাণ্ডের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''দুঃখজনক মৃত্যু নিয়েও ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন দিদি। রাজনীতির জন্য জওয়ানদেরও রেয়াত করেন না। তাদের বিরুদ্ধেও মন্তব্য করেন। নিজেকে দেশেরসংবিধানের থেকেও বড় ভাবেন তিনি।কিছুই নেই তৃণমূলে, এবার তাই ভোট পদ্মফুলে।’

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget