এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

WB Election 2021: মিঠুনের রোড শো-র পরেই 'তাণ্ডব', তৃণমূলের কাঠগড়ায় বিজেপি

তৃণমূলের অভিযোগ, সেই রোড শো থেকে ফেরার পথে সন্ধেয় ধলহরা এলাকায় তাদের পার্টি অফিসে ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের মারে আহত হন তিনজন তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, কী করে পার্টি অফিসে হামলা হল, তা নিয়ে সরব হয়েছে তৃণমূল।

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: বিজেপির হয়ে মিঠুন চক্রবর্তীর রোড শো-র পরেই তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ শাসক দলের। পুলিশে অভিযোগ দায়ের তৃণমূল প্রার্থীর। যদিও অভিযোগ অস্বীকার করে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে গেরুয়া শিবির।

মিঠুন চক্রবর্তীর রোড শো-র পরেই উত্তপ্ত কেশপুর। তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। গুঁড়িয়ে দেওয়া হল পার্টি অফিসের চেয়ার টেবিল। ছিঁড়ে দেওয়া হয়েছে শাসকদলের পতাকা-ফেস্টুন। মারধর করা হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদেরও। এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। রবিবার কেশপুর বাজারের কাছে বিজেপির রোড শোয়ে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী।

তৃণমূলের অভিযোগ, সেই রোড শো থেকে ফেরার পথে সন্ধেয় ধলহরা এলাকায় তাদের পার্টি অফিসে ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের মারে আহত হন তিনজন তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, কী করে পার্টি অফিসে হামলা হল, তা নিয়ে সরব হয়েছে তৃণমূল।

কেশপুরের তৃণমূল প্রার্থী শিউলি সাহা বলেন, ‘‘বিজেপি সন্ত্রাস চালাচ্ছে কেশপুরে। কর্মীদের মারধর করছে। পার্টি অফিস ভাঙছে।কেন্দ্রীয় বাহিনী কিছু করতে পারছে না। পুলিশে অভিযোগ জানিয়েছি। ব্যবস্থা না নিলে আন্দোলনে নামব। অবিলম্বে গ্রেফতার করতে হবে।’’

যদিও অভিযোগ উড়িয়ে ভাঙচুরের ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে বিজেপি। ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি তন্ময় ঘোষ বলেন, ‘‘এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেরা নিজেদের মধ্যে গণ্ডগোল করছে।’’ বৃহস্পতিবার কেশপুরে ভোটদান।

বাঁকুড়ার শালতোড়া, পুরুলিয়ার মানবাজার, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে রোড শো করছেন মিঠুন চক্রবর্তী। বাঁকুড়ার শালতোড়ায় রোড শো করেন 'মহাগুরু'।  তাঁকে দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। মানুষের উন্মাদনা দেখে মিঠুন বলেন, ‘তোমাদের ভালোবাসার কথা আমি সবসময়ই বলি। বাংলার মানুষের সঙ্গে আমার হিরো আর ফ্যানের সম্পর্ক নয়, আত্মার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক। বাংলার সব গরিব মানুষের জন্য লড়তে এসেছি। বাংলার সব মানুষকে তাঁদের ন্যায্য অধিকার দেওয়াব। এটা আমার প্রতিশ্রুতি। সবার আশীর্বাদ কামনা করছি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nandigram Election Results Live:নন্দীগ্রামে তৃণমূলের পবিত্র করকে বড় ভোটের ব্যবধানে ফেলে এগিয়ে শুভেন্দু
নন্দীগ্রামে তৃণমূলের পবিত্র করকে বড় ভোটের ব্যবধানে ফেলে এগিয়ে শুভেন্দু
Mamata Banerjee: সাখাওয়াত মেমোরিয়ালে যেতেই মমতা ও শুভেন্দু, দুজনের হাত থেকেই মোবাইল নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের!
সাখাওয়াত মেমোরিয়ালে যেতেই মমতা ও শুভেন্দু, দুজনের হাত থেকেই মোবাইল নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের!
West Bengal Assembly Election 2026 Result: কামারহাটিতে জয়ী মদন মিত্র, ৫৫৪৪ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী
কামারহাটিতে জয়ী মদন মিত্র, ৫৫৪৪ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী
Abhishek Banerjee: প্রার্থী নন, তাই হেস্টিংসের কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
প্রার্থী নন, তাই হেস্টিংসের কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

ভিডিও

Westr Bengal Assembly Election : ১৫ বছর পরে ফের পালাবদল,পরিবর্তনের ঝড়ে উত্তরবঙ্গে নিশ্চিহ্ন তৃণমূল!
TMC vs BJP : বিজেপির রাজ্য দফতরে বিজয় উৎসবে মাছ-ভাত
West Bengal Assembly Election Results 2026 : রাজ্যজুড়ে গেরুয়া ঝড়, 'ঔদ্ধত্যই' কি কাল হল তৃণমূলের?
West Bengal Assembly Election Results 2026 : 'মাছে-ভাতে বাঙালি' বিজেপি! গেরুয়া ঝড় উঠতেই কার্যালয়ে চাপল হাঁড়ি
Humayun Kabir :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget