এক্সপ্লোর

WB Election 2021: জঙ্গলমহলে পদ্মঝড় থামিয়ে ফের রমরমা ঘাসফুলের

জঙ্গলমহলে তৃণমূলের এই ঘুরে দাঁড়ানোর কারণ বিশ্লেষণও শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মতে, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল সরাসরি পেয়েছেন মানুষ।

কলকাতা: লোকসভা ভোটে বিপর্যয়ের ধাক্কা সামলে বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াল তৃণমূল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে মোদি-হাওয়ায় চুরমার হয়ে গিয়েছিল জঙ্গলমহলে জোড়াফুলের দূর্গ। দু বছর পর ফের জঙ্গলমহলে রমারমা ঘাসফুলের। রাজ্যে জঙ্গলমহলের চার জেলার ৪০ আসনের মধ্যে ২৬ আসন জিতে পদ্ম শিবিরকে পর্যুদস্ত করেছে তৃণমূল। দু বছর আগে লোকসভা নির্বাচনে এই অঞ্চলের ৪০ টি বিধানসভার মধ্যে ৩১ টিতেই এগিয়েছিল বিজেপি।

জঙ্গলমহল এলাকায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম-এই চার জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা ৪০। পুরুলিয়ায় ৯, বাঁকুড়ার ১২, পশ্চিম মেদিনীপুরে ১৫ ও ছয় বছর আগে পশ্চিম মেদিনীপুর ভেঙে তৈরি ঝাড়গ্রাম জেলায় ৪ টি বিধানসভা আসন রয়েছে। এই আসনগুলির অধিকাংশই আদিবাসী অধ্যুষিত। এই জঙ্গলমহল এলাকা তৃণমূলের গড় বলেই পরিচিত ছিল। লোকসভা নির্বাচনে এই অঞ্চলে পাঁচটির মধ্যে চারটিতেই জিতেছিল বিজেপি। সবমিলিয়ে তারা এই অঞ্চলের ৪০ টির মধ্যে ৩১ টিতে এগিয়ে গিয়েছিল বিজেপি।

কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহল এলাকায় ঘুরে দাঁড়িয়ে জমি শক্ত করল ঘাসফুল শিবির। ৪০ টির মধ্যে ২৫ টিতে জিতল তৃণমূল। এরমধ্যে ঝাড়গ্রামের চারটি আসনেই জিতেছে শাসক দল। পুরুলিয়ায় ৯ টির মধ্যে ৩ টিতে জিতেছে তারা। পশ্চিম মেদিনীপুরের ১৫-র মধ্যে ১৪ টিতেই জয়ী হয়েছে তৃণমূল। বাঁকুড়ায় ১২ টির মধ্যে জিতেছে ৪ আসনে। এই অঞ্চলে বিজেপি জিতেছে ১৫ আসনে। অর্থাৎ যত সংখ্যক আসনে লোকসভা ভোটে এগিয়েছিল, তার মধ্যে অর্ধেক জিততে পেরেছে গেরুয়া শিবির। তবে পুরুলিয়া ও বাঁকুড়ায় কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পেরেছে বিজেপি। কিন্তু পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কার্যত ধরাশায়ী হতে হয়েছে তাদের।

জঙ্গলমহলে তৃণমূলের এই ঘুরে দাঁড়ানোর কারণ বিশ্লেষণও শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মতে, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল সরাসরি পেয়েছেন মানুষ।আর এই প্রকল্পগুলির হাত ধরেই জঙ্গলমহলের মানুষের আস্থা বহাল রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। দুয়ারে সরকার, কন্যাশ্রী বা স্বাস্থ্যসাথী-র মতো প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের সামাজিক কল্যাণমূলক কর্মসূচীর সুবিধা পেয়েছেন সাধারণ মানুষ।

তৃণমূলের বাঁকুড়া জেলার এক নেতা বলেছেন, জঙ্গলমহলে ২০১৯-র লোকসভা ভোটের তুলনায় ১০ থেকে বেড়ে হয়েছে ২৪। এই অঞ্চলে ফের আমাদের জমি শক্ত হয়েছে। আসলে লোকসভা ভোটের সময় বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি মানুষকে বিভ্রান্ত করেছিল। এখন মানুষ বুঝতে পেরেছেন যে, তৃণমূল সার্বিক উন্নয়নের কাজ করতে পারে। বিষ্ণুপুরে ফল ভালো হলে দলের আসন আরও বাড়ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে

ভিডিও

TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget