এক্সপ্লোর

West Bengal Election 2021: দলীয় প্রতীক নিয়ে বুথের কাছে? কাঠগড়ায় অভিনেতা হিরণ

বৃহস্পতিবার রাজ্যে ভোট গ্রহণের দ্বিতীয় দফায় খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে দলীয় প্রতীক নিয়ে বুথের ১০০ মিটারের মধ্যে ঢোকার অভিযোগ তৃণমূলের। কেন্দ্রীয় বাহিনীর সামনে কী করে এই ঘটনা ঘটছে, অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন রাজ্যের শাসক দলের কর্মী ও সমর্থকেরা।

খড়গপুর: বৃহস্পতিবার রাজ্যে ভোট গ্রহণের দ্বিতীয় দফায় খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে দলীয় প্রতীক নিয়ে বুথের ১০০ মিটারের মধ্যে ঢোকার অভিযোগ তৃণমূলের। কেন্দ্রীয় বাহিনীর সামনে কী করে এই ঘটনা ঘটছে, অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন রাজ্যের শাসক দলের কর্মী ও সমর্থকেরা।

যদিও এ নিয়ে হিরণের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি বরং তৃণমূলকে বিঁধেছেন। এবিপি আনন্দকে হিরণ বলেন, 'গতকাল সন্ধে থেকে তৃণমূলের গুণ্ডারা বেরিয়ে পড়েছিল। ওয়ার্ডে ওয়ার্ডে, বুথে বুথে তারা লোডশেডিং করেছিল। বিভিন্নরকম কার্যকলাপ করেছে তারা, আমি আর বলছি না। মানুষ জেনে গিয়েছে, মানুষ বুঝে গিয়েছে। ভয় দেখিয়ে সারা রাত ধরে সন্ত্রাস করেছে। মানুষ ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ চায়। সকাল সাড়ে ছটা থেকে মানুষ ভোট দেওয়ার জন্য ভিড় করেছেন।'

হিরণের অভিযোগ, কাল রাত থেকে মানুষকে ভয় দেখানো হয়েছে। বলেন, 'মানুষকে প্রলোভন দেখানো হয়েছে। নানারকম লেনদেন হয়েছে। তবু মানুষ ভোট দিতে তৎপর। সকাল থেকে লাইন দিয়েছেন। সকলে ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ চান। খড়গপুর সদরে সকলে উন্নয়ন চান।'

কেশপুরের বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কোনারের গাড়িতে হামলা, আক্রান্ত সংবাদমাধ্যমও

প্রতিপক্ষ শিবির থেকে অভিযোগ করা হয়েছে, আরপিএফ-কে ব্যবহার করে খড়গপুরের বস্তিতে বস্তিতে ভয় দেখাচ্ছে বিজেপি। যদিও হিরণ বলছেন, 'আমরা আরপিএফকে দিয়ে ভয় দেখাতে যাব কেন? আমি যে হোটেলে থাকি, সেখানে পুলিশে ছয়লাপ হয়ে গিয়েছিল। গেটে পুলিশ, রাস্তায় পুলিশ, ঘরে ঘরে তল্লাশি হয়েছে। আমি জানতে চাই, কোনও দুষ্কৃতী বা সমাজবিরোধী রয়েছেন নাকি? যারা হোটেলে খেতে বা বুক করতে এসেছিলেন, তাঁরা ভয় পেয়ে চলে গিয়েছেন। আমি আশ্বস্ত করেছি। ওরা পুলিশকে ব্যবহার করছে। মানুষ গতকাল ভয় পেয়ে গিয়েছিল। আজ তা কেটে গিয়েছে।' অভিনেতা ও অধুনা রাজনীতিতে নাম লেখানো হিরণ বলেছেন, 'উপনির্বাচনে সরকারের হাতে পুলিশ, গুণ্ডা সবাই ছিল। তাই ভোট করতে দেওয়া হয়নি। এবার মানুষ বিপুল ভোট দেবেন। আমার ধারণা ৯৫ শতাংশ ভোট পড়বে। আমরাই জিতব।'

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget