এক্সপ্লোর

WB Elections 2021: রাজ্য়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, তুঙ্গে রাজনৈতিক তরজা

ভোটের দিনক্ষণ ঘোষণার বেশ কিছুটা আগে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু করেছে রুটমার্চ। কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে ভোট ঘোষণার সময় ব্যাখ্যাও দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। তারপরও তরজা থামছে না।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই জলপাইগুড়িতে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। আর তা নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই, শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তরজা। ভোটের দিনক্ষণ ঘোষণার বেশ কিছুটা আগে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু করেছে রুটমার্চ। কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে ভোট ঘোষণার সময় ব্যাখ্যাও দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। তারপরও তরজা থামছে না। ইতিমধ্যেই জলপাইগুড়িতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। চলছে এরিয়া ডমিনেশন। গ্রামে গ্রামে রুটমার্চ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর এই নিয়েই বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল।

জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দুলাল দেবনাথ বলেন, ‘‘এরা গ্রামে ঢুকে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। যার নেপথ্য়ে আছে বিজেপি সরকার। সেটা প্রমাণিত মানুষের কাছে, এখন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই  প্রশ্ন দেখা দিয়েছে ইডি আর সিবিআই এর মতো। আইন শৃঙ্খলা রাজ্য সরকারের দেখার দায়িত্ব, সেখানে কি উদ্দেশ্যে বাহিনি পাঠানো হয়েছে মানুষ সেটা দেখতে পারছে।’’

পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। জলপাইগুড়ির বিজেপি সভাপতি অলোক চক্রবর্তী জানান, ‘‘সেন্ট্রাল ফোর্স এসে ভালো করেছে, আমরা দেখেছি বিভিন্ন গ্রামাঞ্চলে যারা পঞ্চায়েত ভোটে লুঠ করেছে যারা ব্যালট লুঠ করেছে, ব্যালট বাক্সে আগুন ধরিয়েছে, তারা ইতিমধ্যেই বিজেপিকে ভয় দেখানোর জন্য মানুষকে ভয় দেখানোর জন্য রীতিমতো মাঠে নেমে পড়েছে, কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে সাধারণ মানুষ তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। বলছে, এবার নিশ্চিন্তে ভোটটা দিতে পারব। মানুষের মধ্যে বিশ্বাস জাগছে, তাই তৃণমূল ভয় পেয়েছে।’’

উল্লেখ্য, গতকাল বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশন। মোট ৮ দফায় ভোট হব এরাজ্যে। জলপাইগুড়িতে বিধানসভা কেন্দ্র সাতটি। ভোটগ্রহণ ১৭ এপ্রিল। তার আগে, বাহিনী ইস্যুতে তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপির তরজা।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: ১ লক্ষ ৫ হাজার ৮৫৪ ভোটে নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, শুভেন্দু অধিকারীর দেওয়া টার্গেট পূরণ করলেন বিজেপি প্রার্থী
১ লক্ষ ৫ হাজার ৮৫৪ ভোটে নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, শুভেন্দু অধিকারীর দেওয়া টার্গেট পূরণ করলেন বিজেপি প্রার্থী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget