এক্সপ্লোর

Satabdi Roy : 'জলের অভাব, মিলছে না বার্ধক্য ভাতা', এবার দুবরাজপুরে ক্ষোভের মুখে শতাব্দী !

TMC MP : দিন দু'য়েক আগেই পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বীরভূমের সিউড়িতে বিক্ষোভের মুখে পড়েন শতাব্দী রায়

দুবরাজপুর : ফের বিক্ষোভের মুখে বীরভূমের (Birbhum) তৃণমূল সাংসদ শতাব্দী রায় (TMC MP Satabdi Roy)। এবার দুবরাজপুর ব্লকের (Dubrajpur Block) চিনপাই গ্রামে দলীয় প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায়। গ্রামবাসীর অভিযোগ, জলের অভাব, মিলছে না বার্ধক্য ভাতাও। বারবার আবেদন করেও সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ। এর আগে বীরভূমে নিজের কেন্দ্রে সিউড়ি ও খয়রাশোলেও ক্ষোভের মুখে পড়েন শতাব্দী।

দিন দু'য়েক আগেই পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বীরভূমের সিউড়িতে বিক্ষোভের মুখে পড়েন শতাব্দী রায়। তৃণমূল সাংসদের কাছে পানীয় জল, রাস্তা, আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ তোলেন গ্রামবাসী। যতটুকু ক্ষমতা ততটুকু নিশ্চয় করব বলে আশ্বাস দেন বীরভূমের তৃণমূল সাংসদ। যদিও চুরির হিসেব নিচ্ছেন গ্রামবাসী বলে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করে বিজেপি। 

বীরভূমে নিজের কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়েন শতাব্দী রায়। ভোটের প্রচারে গিয়ে শুনতে হল গুচ্ছ গুচ্ছ অভিযোগ। পঞ্চায়েত ভোটের আগে এদিন সিউড়ি ১ নম্বর ব্লকের বড়গ্রামে নির্বাচনী প্রচারে যান বীরভূমের তৃণমূল সাংসদ। তাঁর সামনে পানীয় জল, রাস্তা, আবাস যোজনায় ঘর মেলেনি বলে অভিযোগ করেন গ্রামবাসী। যদিও ক্ষোভের কথা মানতে নারাজ তৃণমূল সাংসদ। সাফাই দেওয়ারও চেষ্টা করেন তিনি। শতাব্দী বলেন, 'আমাকে এস্টিমেট দিক, থাকলে করে দেব। আসলে কী হয়েছে, একটা লোক ২টো করে ৩টে করে সবাইকে আলাদা করে দিচ্ছে। সরকারের তো বাজেট থাকে। কেউ কেউ ৩টে বাড়ি পেয়েছে...সেটা বলছে না।'

এর আগে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে দিদির দূত হিসেবে একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয় শতাব্দীকে। রামপুরহাট, নলহাটি, মহম্মদবাজার, দুবরাজপুরে গিয়ে গ্রামবাসীদের অভাব-অভিযোগ শুনতে হয় তৃণমূল সাংসদকে। এবার পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েও বিক্ষোভের মুখে পড়ছেন শতাব্দী। 

প্রসঙ্গত, কেষ্টর কায়দাতেই এবারেও লালমাটিতে পঞ্চায়েত দখলের হিড়িক। এবারেও বীরভূমে হিট 'বিনা প্রতিদ্বন্দ্বিতা' ফ্যাক্টর। তৃণমূলের ঝুলিতে ইতিমধ্যেই চলে গেছে নানুরের ১১ টি  ও বোলপুর ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েত । একইভাবে লাভপুরের ৯ টি পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। বোলপুর ব্লকের সাত্তোর গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের দখলে। কিন্তু কেন এতগুলো পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কীভাবে জিতল তৃণমূল?

বিভিন্ন পঞ্চায়েতে একের পর এক মনোনয়ন প্রত্যাহার করেছেন বিরোধী দলের প্রার্থীরা। কেউ 'ব্যক্তিগত' কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। আবার কেউ কারণ হিসাবে 'শরীর অসুস্থ', 'পারিবারিক সমস্যা'-র কথা উল্লেখ করেছেন। এর মধ্যে বেশিরভাগই গ্রাম পঞ্চায়েত আসন। কিন্তু বীরভূমে কেন পরপর মনোনয়ন প্রত্যাহার করে নিলেন বিরোধী প্রার্থীরা ? নেপথ্যে কি শাসকের 'চাপ'? বিভিন্ন মহলে এই নিয়ে জল্পনা থাকলেও, প্রকাশ্যে অবশ্য মুখ খোলেননি প্রত্য়াহারকারী বিরোধী প্রার্থীরা।

আরও পড়ুন ; ভোট প্রচারে গিয়ে ফের ক্ষোভের মুখে শতাব্দী রায়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget