এক্সপ্লোর

Narendra Modi: 'নন্দীগ্রাম পথ দেখিয়েছিল, ভবানীপুরেও একই ফল হবে', শুভেন্দুকে পাশে নিয়েই মমতাকে হুঁশিয়ারি মোদির

WB Election 2026: মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন নরেন্দ্রে মোদি। পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়াপাধ্যায়কে।

হলদিয়া: বৃষ্টি মাথায় নিয়েই অসংখ্য সমর্থক এসেছেন। অনেকের হাতেই নরেন্দ্র মোদির কাট আউট বা হাতে আঁকা ছবি। একবার প্রিয় নেতাকে দেখার, তাঁর কথা শোনার জন্যই এতকিছু। রাজ্যে প্রথম দফার ভোটের আগে ফের প্রচারে নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজ্যে তিন কেন্দ্রে তিনটি সভা করবেন প্রধানমন্ত্রী। যার শুরুটা হল হলদিয়ার সভা থেকে। সেখানে মাখনবাবুর বাজারে সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়েক হুঁশিয়ারি দিলেন নরেন্দ্রে মোদি। পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়াপাধ্যায়কে। এদিন সেই শুভেন্দুকেই মঞ্চে পাশে রেখে ফের একবার মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। কারণ এবার ভবনীপুর কেন্দ্রে মমতা বনাম শুভেন্দু দ্বৈরথ। 

এদিন সভায় উঠেই মেদিনীপুরের মানুষকে নমস্কার জানিয়ে প্রধানমন্ত্রী বলা শুরু করেন, ''এটি পরিবর্তনের ঝড়, তৃণমূল সরকারের যাওয়ার ঝড়। নন্দীগ্রামে ৫ বছর আগে বদলের পথ দেখিয়েছিল, এবার পুরো পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটছে। ৫ বছর আগে নন্দীগ্রামে যা হয়েছিল, এবার ভবানীপুরেও হবে, পশ্চিমবঙ্গেও হবে। পশ্চিমবাংলার নির্বাচন সামান্য নয়, বাংলার বৈভব স্থাপনের নির্বাচন। নির্মম সরকারের বিদায় হলেই বিকশিত বাংলা হবে।''

অনুপ্রবেশ ইস্যু নিয়েও এদিন তৃণমূল সরকারকে খোঁচা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''তৃণমূলের নির্মম সরকার শুধু অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়িয়েছে। তৃণমূলের নির্মম সরকার শুধু নকল নথি বানিয়েছে। তৃণমূলের রাজনীতি শুধু ভয়ের ওপর নির্ভরশীল।''

বাংলায় চাকরি নেই, এই নিয়ে এর আগেও সোচ্চার হয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিনও তার ব্যতিক্রম হল না। নরেন্দ্র মোদি বলেন, ''যে যে রাজ্যে বিজেপির সরকার, সেখানে উন্নতি এটাই প্রমাণ করে যে বাংলায় এমনই উন্নতি হবে, ভয়কে বিদায় দেওয়া হবে। পশ্চিমবাংলার যুবকদের সঙ্গে যা করেছে তৃণমূল, ১০০ বছরেও তা পূরণ করতে পারবে না। কারখানা, বিনিয়োগ ভয় নয়, ভরসায় চলে। সিন্ডিকেটের গুন্ডারাজ, কাটমানি ও কমিশন ছাড়া কিছু চলে না। কারখানাতেও সিন্ডিকেটের গুন্ডারাজ, ভয় দেখানো চলছে। এই ভরসা শুধু বিজেপিই দিতে পারে। প্রাইভেট সেক্টরে চাকরি নেই, যা ছিল তা অনুপ্রবেশকারীদের দিয়ে দিয়েছে। সরকারি চাকরি তৃণমূলের মন্ত্রীরা লুঠ করেছে। যুবকদের স্বপ্ন পদদলিত করেছে তৃণমূল। যুবকদের মনে শঙ্কা তৈরি করেছে, পরীক্ষা তো দিচ্ছি, কিন্তু কী হবে? বাংলার যুবকদের ফের ধোঁকা দিচ্ছে তৃণমূল।''

এদিনই আসানসোল ও সিউডিতে আরও দুটো সভা করার কথা নরেন্দ্র মোদির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget