এক্সপ্লোর

Narendra Modi: আজ ফের রাজ্যে মোদি, কলকাতা জুড়ে যানবাহন নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তা বন্ধ? কোথায় জারি কী নিয়ম

West Bengal Assembly Election 2026: ২৯ এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। ৭ জেলার ১৪২ আসনে সেদিন ভোট গ্রহণ হবে। তার আগে আজ শেষ রবিবার। প্রচারে ঝড় তুলতে চাইছে সব রাজনৈতিক দল।

কলকাতা : আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। তার আগে আজ ২৬ এপ্রিল এবং আগামীকাল ২৭ এপ্রিল শহর কলকাতা ও রাজ্যের অন্যত্র সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ ২৬ এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগের শেষ রবিবার। সেই জন্য আজ সুপার সানডে- র হাইভোল্টেজ প্রচার রয়েছে রাজ্যে। আর যেহেতু প্রধানমন্ত্রী থাকছেন প্রচারে, স্বভাবতই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে সব জায়গা। নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসছে যানবাহন নিয়ন্ত্রণও। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এই বিষয়ে বিশেষ বার্তা দিয়েছেন। জারি করা হয়েছে নোটিস। 

কলকাতার সিপি অজয় নন্দ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সভার জন্য নিরাপত্তার খাতিরে সমস্ত ধরনের মালবাহী যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। তবে ছাড় থাকছে যেসব গাড়ি এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ নিয়ে যায় - সেইসবের ক্ষেত্রে। ২৬ এপ্রিল (২৬/০৪/২০২৬) দুপুর ৩টে থেকে রাত ৯টা এবং ২৭ এপ্রিল (২৭/০৪/২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যাবতীয় (যেগুলোয় ছাড় আছে, সেগুলো বাদ দিয়ে) মালবাহী গাড়ি। এছাড়াও ভোটের আবহে বাকি যেসব অন্যান্য নিয়ম-নীতি লাগু হয়েছে, সেগুলিও বজায় থাকবে এই ২ দিন। 

আর কী কী নিয়ম জারি করা হয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে 

  • ২৬ এবং ২৭ এপ্রিল উল্লিখিত সময়ের মধ্যে যেসব জায়গায় প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্টদের সভা, রোড শো রয়েছে, সেখানে যেকোনও ধরনের গাড়ির পার্কিং এবং চলাচল - দুটোই নিয়ন্ত্রণ করা হবে নিরাপত্তার স্বার্থে। 
  • ২৬ এপ্রিল দুপুর ৩টে থেকে ২৭ এপ্রিল দুপুর ১টা পর্যন্ত লোক ভবনের আশপাশে যাবতীয় ভারী মালবাহী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। উল্লিখিত এলাকায় ভারী মালবাহী যানবাহনের চলাচল ওই নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। 
  • দায়িত্বে থাকা ট্র্যাফিক পুলিশরা প্রয়োজন অনুসারে যেকোনও রাস্তার গাড়ির গতিবিধি অন্যদিকে ঘুরিয়ে দিতে পারেন। বিশিষ্টজনদের অনুষ্ঠান অনুসারে প্রয়োজন হলে এই জাতীয় ব্যবস্থা নিতে হতে পারে। 
  • ২৬ এপ্রিল বিকেল ৫টা থেকে ২৭ এপ্রিল দুপুর ১টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে গভর্নর প্লেস ইস্ট এবং এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদি বাগ সাউথ ক্রসিং- এর রাস্তা। 

২৬ এপ্রিল রবিবার দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত হবে শ্যামবাজার ৫ মাথার মোড়, দ্বিতীয় হুগলি সেতু, এসপ্ল্যানেড ক্রসিং, ৭ পয়েন্ট ক্রসিং, পার্ক স্ট্রিট, মল্লিক বাজার ক্রসিং - সহ উত্তর ও মধ্য কলকাতার একাধিক জায়গায়। 

২৭ এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত হবে স্ট্র্যান্ড রোড, মা ফ্লাইওভার, ই এম বাইপাস, উল্টোডাঙা ফ্লাইওভার, এসপ্ল্যানেড ক্রসিং, টালা ব্রিজ, বি টি রোড, শ্যামবাজার ৫ মাথার মোড়, সিঁথির মোড়- সহ উত্তর ও মধ্য কলকাতার একটা বড় অংশে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget