এক্সপ্লোর

WB Election 2021:  "ছি-ছি! কোন বাংলাকে দেখছি", কুলপির সভায় আক্রমণে মমতা

"এদের গলায় দড়ি দিতে হবে...", কাদের উদ্দেশ্যে বললেন তৃণমূলনেত্রী? 

সন্দীপ সরকার, সমিত সেনগুপ্ত ও জয়দীপ হালদার: বিজেপির বিরুদ্ধে ভোট-প্রচারে টাকা বিলির অভিযোগে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুলপির সভা থেকে বললেন, "ছি-ছি! কোন বাংলাকে দেখছি।"

একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকদিকে নরেন্দ্র মোদি। দু’পক্ষের দুই মহারথী। প্রখর রোদেও ভোট তৃতীয়ার আগে পরপর সভা থেকে একে অপরকে নিশানা করতে ছাড়ছেন না দু’জনে। 

এই প্রেক্ষাপটে শনিবার বিজেপির বিরুদ্ধে ফের একবার ভোটে টাকা বিলির অভিযোগে সুর চড়ালেন তৃণমূলনেত্রী! কুলপির সভা থেকে বললেন, কেন দাঙ্গাবাজদের মুখ দেখতে যাব? ৫০০ টাকা দিয়েছে বলে মোদি, অমিত শাহকে দেখতে যাবে, যাদের হাত রক্তে রাঙা। একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা ছেলে বলছে আমাকে ২০০ টাকা, বউকে ৫০০ টাকা দিল তাই বিজেপিকে ভোট দিলাম, এদের গলায় দড়ি দিতে হবে, বাংলার মানুষ মাথা নিচু করে চলে না। ছি-ছি! কোন বাংলাকে দেখছি।

হরিপালের সভা থেকে মমতাকে নিশানা করেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, দিদি বলেছেন বিজেপির মিছিলে যে ভিড় হচ্ছে তা পয়সার জন্য হয়েছে, আপনাদের কাছে জানতে চাইছি এত গরমে এত ঘণ্টা ধরে বসে আছেন পয়সার জন্য এসেছেন? এভাবে বাংলার লোককে আপনি অপমান করেছেন দিদি।

তারকেশ্বর থেকে মমতা এদিন মোদিকে আক্রমণ করেন। বলেন, বলে কি না বাংলা দখল করতে হবে, গোটা দুনিয়া তাকিয়ে আছে বাংলার দিকে, মোদিরা গণতন্ত্র বলে কিছু মানে না, এরা স্বৈরাচারী। পাল্টা মোদি বলেন, দিদি নির্বাচন খেলা নয়, গণতন্ত্র খেলা নয়, বাংলার লোকেদের সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন।

একদিনে চার সভা।  রায়দিঘি থেকে শুরু করে কুলপি, ক্যানিং ও তারকেশ্বর।  প্রত্যেকটি জনসভা থেকেই বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, যদি বাঘ আসে তখন আপনি কী দেখবেন হিন্দুর না মুসলমান বাঘ, দেখবেন হিন্দুর না মুসলমানের ঘরে ঢুকছে, আপনারা হাতে হাত রেখে লড়াই করে রুখে দাঁড়াবেন।

মমতাকে জবাব দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, মানুষকে এত মুর্খ মনে করার কারণ নেই। আমার মনে হয়, মানুষ এসব গ্রহণ করবেন না। এত কার্যত হুমকির সুরে কথা বলছেন।

তৃতীয় দফার আগেই সপ্তমে উঠেছে বাগ্‍যুদ্ধ। এখনও ৬ দফার ভোট বাকি! আগামী দিনে কী হবে? সেটাই দেখার।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget