এক্সপ্লোর

WB Election 2021: "এরা কালকেউটের থেকেও ভয়ঙ্কর", কাদের উদ্দেশে বললেন মমতা?

"আমি আছি বলে হিন্দুরাও ভালো আছে, মুসলিমরাও ভালো আছে। আমি না থাকলে দুজনের কেউ-ই ভালো থাকত না", বলেন তৃণমূলনেত্রী

দক্ষিণ ২৪ পরগনা: এদিন ভাঙড়ের সভা থেকে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-কে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রতিষ্ঠাতা 'কালকেউটের' সঙ্গে তুলনা টেনে আব্বাস সিদ্দিকিকেও আক্রমণ করেন তৃণমূলনেত্রী।

এদিন জনসভা থেকে নাম না করে আব্বাসকে আক্রমণ করে তৃণমূলনেত্রী বলেন, "বিজেপির তিন বন্ধু-- সিপিএম, কংগ্রেস। আর নতুন জুটেছে আরেকজন। জীবনেও মানুষকে দেখেনি, জীবনেও রাজনীতি করেনি। চলে এসেছে সংখ্যালঘুর ভোট কাড়তে। তিনি না কি হঠাৎ করে বিজেপির টাকায় সংখ্যালঘু নেতা হয়ে গিয়েছেন। কত বড় নেতা? কোথায় ছিলি? কোথা থেকে এলি? বড় বড় সংখ্যালঘুদের সামনে সংকীর্ণ বক্তব্য রাখছে। আমি তো দিচ্ছি না। আমাকে হিন্দুও ভুল বোঝেনা, মুসলমানও ভুল বোঝে না। তুই কে হরিদাস? টাকা নিয়ে বিজেপি হয়েছিস। এগুলোর জন্যই উত্তপ্রদেশে হেরেছে অখিলেশরা। এগুলোকে বিশ্বাস করতে হয়? এরা কালকেউটের থেকেও ভয়ঙ্কর। এগুলোকে ঢুকতে দেবেন না। একটাও ভোট দেবেন না। আমি দেখতে চাই না, এরা ভাঙড়ে একটাও ভোট পাক। ওর ভোট পাওয়া মানে বিজেপির ভোট পাওয়া। আমার কাছে অঙ্গীকার করতে হবে, বিজেপি যাতে ভোট না পায়, তার ব্যবস্থা করতে হবে। ৬ মাস রাজনীতি করেছে, প্রচুর টাকার মালিক হয়েছে। আমি আছি বলে হিন্দুরাও ভালো আছে, মুসলিমরাও ভালো আছে। আমি না থাকলে দুজনের কেউ-ই ভালো থাকত না।"

এর আগে চণ্ডীতলার সভা থেকে নাম না করে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকিকে আক্রমণ করেন তৃণমূলনেত্রী। বলেন, ফুরফুরা শরিফের একজন বিজেপির বড় বন্ধু। তিনি এখন সিপিএম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সংখ্যালঘু ভোট ভাঙার চেষ্টা করছেন। এখানেই থামেননি তিনি। মমতা বলেন, ত্বহা সিদ্দিকিকে চিনি অনেকদিন ধরে, ওদের পরিবার থেকে একটা গদ্দার বেরিয়েছে বিজেপির টাকা নিয়ে, বলে দেব বাংলায় গদ্দারি করা চলবে না। তিনি যোগ করেন, আমার বিশ্বাস সংখ্যালঘু ভোট কোনওভাবেই ভাগ হবে না, তৃণমূলেই পড়বে, বিজেপিকে তাড়াতে হবে, ওরা বাংলার সংস্কৃতি জানে না।

এই প্রথম নয়। গতকালও আব্বাস সিদ্দিকিকে 'বাচাল ছেলে' বলে আক্রমণ করেছিলেন মমতা। আমতার সভায় মমতা বলেন, একটা বাচাল ছেলে বিজেপির টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগাভাগি করতে চাইছে। তার আগে ‘চ্যাংড়া’, ‘শয়তান’ বলেও মমতা কটাক্ষ করেছিলেন আব্বাসকে। 

এখন কে কার ভোট কাটবে, আর তাতে কার লাভ, আর কার ক্ষতি হবে, তা জানা যাবে ২ মে-র পর। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget