এক্সপ্লোর

WB Election 2021: বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী।

 কলকাতা:  বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী। বিজেপি রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তিনি। 

ভোটের আগে একঝাঁক তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, পায়েল সরকার, পাপিয়া অধিকারী। এরপর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও পদ্মশিবিরে সামিল হলেন।

 

শ্রাবন্তী বলেছেন, এটা একেবারেই নতুন একটা যাত্রা।  বাংলাকে 'সোনার বাংলা' গড়ে তোলাই লক্ষ্য। 

অভিনেত্রী বলেছেন, বিজেপিতে যোগ দিতে পেরে আপ্লুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুসরণ করি।  আমাকে যোগ্য মনে করায় বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ।

শ্রাবন্তী বিজেপিতে সামিল হওয়ায় জল্পনা শুরু হয়েছে যে, তিনি ভোটে দলের প্রার্থী হতে পারেন। এ ব্যাপারে শ্রাবন্তী বলেছেন, এ ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। 

রাজ্যের উন্নয়নের স্বার্থেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন, শুধু রাজ্য নয়, দেশের স্বার্থে কাজ করতে চান। 

ড্বলুজে ম্যারিয়ট হোটেলে বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে শ্রাবন্তী বিজেপিতে যোগ দিলেন। 

কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, ‘শ্রাবন্তী দলে যোগ দেওয়ায় ভালই হবে।শ্রাবন্তী ভোটে দাঁড়াবেন কিনা সেটা পরে ঠিক হবে।দেখতে থাকুন ভবিষ্যতে আরও কী কী হয়।

বিধানসভা ভোটের আগে টালিগঞ্জ এখন কার্যত আড়াআড়ি বিভক্ত। শ্রাবন্তীর আগে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকারের মতো টলিউডের তারকারা ৷ বিজেপি সূত্রে দাবি, এবারের বিধানসভা ভোটের প্রার্থীতালিকাতেও বেশ কয়েকজন সেলিব্রিটির নাম থাকতে পারে। অন্যদিকে, তারকাদের যোগদানের নিরিখে তৃণমূলও পিছিয়ে নেই। ইতিমধ্যে ঘাসফুলের পতাকা হাতে নিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা কাঞ্চন মল্লিক, অভিনেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, কৌশানী মুখোপাধ্যায়রা। সূত্রের খবর, রাজ, কাঞ্চন, সায়নী, কৌশানী ও জুন মালিয়াকে তৃণমূল বিভিন্ন জেলা থেকে প্রার্থী করতে পারে।

তারকা-যোগদান থেকে বিজেপির প্রার্থীতালিকা সংক্রান্ত বৈঠক নিয়ে তৃণমূলের গলায় অবশ্য কটাক্ষের সুরই এদিন শোনা গিয়েছে। সূত্রের খবর, রবিবার মোদির ব্রিগেড সমাবেশের আগে বিজেপির প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা হতে পারে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Election 2026 : শুরু পুনর্নির্বাচন, দঃ ২৪ পরগনার ১৫টি বুথে ভোটগ্রহণ, লম্বা লাইন ভোটারদের
শুরু পুনর্নির্বাচন, দঃ ২৪ পরগনার ১৫টি বুথে ভোটগ্রহণ, লম্বা লাইন ভোটারদের
West Bengal Repoll: ২ কেন্দ্রের ১৫ বুথে চলছে পুনর্নির্বাচন, দুই আঙুলে কালি, কী বলছেন ভোটাররা?
২ কেন্দ্রের ১৫ বুথে চলছে পুনর্নির্বাচন, দুই আঙুলে কালি, কী বলছেন ভোটাররা?
West Bengal Vote Counting : স্ট্রং রুম গেট থেকে তৃণমূল কর্মীদের ফেসবুক লাইভ, জয় বাংলা স্লোগান! ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি প্রার্থী
স্ট্রং রুম গেট থেকে তৃণমূল কর্মীদের ফেসবুক লাইভ, জয় বাংলা স্লোগান! ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি প্রার্থী
Agnimitra Paul: 'বাবা ডাক্তার, রোগীদের বলেন, 'মোদিজীকে একবার সুযোগ দিন', অগ্নিমিত্রার প্রচারের অজানা গল্প
'বাবা ডাক্তার, রোগীদের বলেন, 'মোদিজীকে একবার সুযোগ দিন', অগ্নিমিত্রার প্রচারের অজানা গল্প

ভিডিও

TMC News: পুর নিয়োগে দুর্নীতি মামলায় অবশেষে ইডির কাছে বিধানগরের তৃণমূল প্রার্থী সুজিতের হাজিরা
WB Assembly Election 2026: গণনার আগেই স্ট্রং রুম ঘিরে অভিযোগ, পাল্টা অভিযোগে বাড়ল নিরাপত্তা।
Gas Price Hike: ভোট শেষ হতেই একলাফে প্রায় হাজার টাকা দামি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১.৫.২৬) পর্ব ২ : ভোট মিটতেই দামি বাণিজ্যিক সিলিন্ডার, মহার্ঘ অটোর LPG-ও
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১.৫.২৬) পর্ব ১:স্ট্রং রুম সংঘাত চরমে TMC-BJP-র । ৪ মে গণনা-কেন্দ্রে কী কৌশল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Embed widget