এক্সপ্লোর

WB Election 2021: খড়দায় বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ !

বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ।  পুলিশের ভূমিকায় ক্ষোভ বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।

খড়দা: খড়দায় বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ। বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। বিজেপির এজেন্টকে রড-বাঁশ দিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শীলভদ্র দত্তর অভিযোগ, ক্যুইক রেসপন্স টিম নিষ্ক্রিয় থাকায় অশান্তি ছড়াচ্ছে। এই ঘটনায় তৃণমূলের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

খড়দা বিধানসভা এলাকায় ভোট শুরুর আগে রুইয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ১৪৩, ১৪৪ ও ১৪৫ নং বুথে তাদের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। তাদেরকে মারধর করা হয় বলেও অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদের কোনও সাহায্য করা হয়নি। এরপর পুলিশের সহযোগিতায় বিজেপির এজেন্ট বুথে ঢুকতে পারেন। তৃণমূলের পক্ষ থেকে যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যেই বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

এদিকে আমডাঙার বইচগাছিতে আইএসএফ প্রার্থীকে বুথে ঢুকতে ‘বাধা’ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ আইএসএফ সমর্থকদেরও ভোটদানে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ৷ পাল্টা তৃণমূলের দাবি, অশান্তিতে প্ররোচনা দিচ্ছে আইএসএফ ৷

ভোটের দিন সকালে হাবড়া বিধানসভার জমিদারগেট এলাকায় উদ্ধার হয় অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ। এটি খুনের ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মাথার পিছনে গুরুতর আঘাত রয়েছে বলে খবর। স্থানীয়দের দাবি, কেউ ওই ব্যক্তিকে খুন করে ফেলে দিয়ে গেছে। ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার রিপোর্ট চেয়েছে কমিশন। আজ, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর দিনাজপুর, এই ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোটগ্রহণ চলছে।
 
উত্তর ২৪ পরগনায় ১৭টি আসন, নদিয়ায় ৯টি আসন, পূর্ব বর্ধমানের ৮টি আসন ও উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট। জেলাভিত্তিক যে যে বিধানসভায় ভোটগ্রহণ-

উত্তর ২৪ পরগনা (১৭)

বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।

নদিয়া (৯)

করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।

পূর্ব বর্ধমান (৮)

ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।

উত্তর দিনাজপুর (৯)- 
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget