এক্সপ্লোর

WB Election 2021: গ্রামবাসীদের ভোট দিতে বাধা, এই অভিযোগে গলসিতে বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসের অবস্থান বিক্ষোভ

তৃণমূলের দুষ্কৃতীরা একাধিক বিজেপি এজেন্টকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে ৷ এমন অভিযোগও করেন গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস ৷

পূর্ব বর্ধমান: গ্রামবাসীরা ভোট দিতে পারছেন না। এই অভিযোগে বৃহস্পতিবার সকালে গলসিতে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস।

তৃণমূলের দুষ্কৃতীরা একাধিক বিজেপি এজেন্টকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে ৷ এমন অভিযোগও করেন গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস ৷ এদিন সকালে ভোট দিতে এসে এই অভিযোগ তুললেন গলসি বিধানসভার বিজেপি প্রার্থী ৷ বৃহস্পতিবার সকালে কাঁকসার গৌড়তলা শিশু শিক্ষা কেন্দ্রের ৬৫ নম্বর বুথে তিনি ভোট দেন । ভোট দিয়ে বেরোনোর সময় অভিযোগ করেন, গতকাল রাতে শাসক দলের লোকেরা বেশ কয়েক জন বিজেপি পোলিং এজেন্টকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে । এছাড়াও তৃণমূলের বিরুদ্ধে এলাকায় বোমা মজুত করারও অভিযোগ করেন তিনি ৷ গলসির বিজেপি প্রার্থী জানান, ইতিমধ্যে বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন ৷ অভিযোগ করেছেন নির্বাচন কমিশনেও ৷

ষষ্ঠ দফার ভোট ঘিরেও বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে এসেছে। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী-সমর্থকদের মার, হুমকির অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। সেই একই ছবি দেখা গেল গলসিতেও। গলসির মনোহর-সুজাপুরে বিজেপি সমর্থকদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনা মনোহর সুজাপুর এলাকার ২১৩ এবং ২১৪ নম্বর বুথের। বিজেপি-র অভিযোগ, আজ, বৃহস্পতিবার সকাল থেকে তাদের সমর্থকরা বুথের দিকে গেলে তাঁদের বাধা দেয় তৃণমূল। প্রতিবাদ করতে গেলে তাদের একজন কর্মীকে মারধর করা হয়েছে। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় কুইক রেসপন্স টিম আসে। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে পুরো বিষয়টি জানানো হয় বিজেপির তরফে। আপাতত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ভোটের আগে থেকে এমনিতেই অশান্তির আঁচ রয়েছে পূর্ব বর্ধমানের গলসিতে। দিনকয়েক আগে গলসিতে এক গেরস্থের বাড়ির উঠোনে বিস্ফোরণের ঘটনা ঘটে। তীব্র শব্দে কেঁপে ওঠে আটপাড়া গ্রামের বিস্তীর্ণ এলাকা। ঘটনায় বাড়ির মালিককে গ্রেফতার করে পুলিশ। এনিয়ে রাজনৈতিক তরজায় জড়ায় বিজেপি ও তৃণমূল। বিজেপির তরফে অভিযোগ তোলা হয়, ধৃত ফটিক শেখ তৃণমূল কর্মী। ভোটে সন্ত্রাস চালাতেই তাকে দিয়ে বোমা মজুত করছে শাসকদল। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করে। তাদের তরফে জানানো হয়, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তৃণমূল সমর্থক হলেও হতে পারে, তবে জানা নেই।

শুধু আটপাড়াই নয়, তার একদিন পরেই বিস্ফোরণ ঘটে গলসির রাইপুরে অঙ্গনওয়াড়ি স্কুলের পাশে নির্মীয়মাণ বাড়িতে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আটচল্লিশ ঘণ্টার মধ্যে দুটি বিস্ফোরণের ঘটনায় একে অপরকে দোষারোপ করতে শুরু করে তৃণমূল ও বিজেপি। যে নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ হয়, তার পাশেই রয়েছে অঙ্গনওয়াড়ি শিশুশিক্ষা কেন্দ্র। ভোট ব্যাহত করতে এমন কাজ বলে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল। শাসকদলের তরফে বলা হয়, মানুষ আমাদের সঙ্গে আছে। গত বিধানসভাতেও আমরা জিতেছি। আমরা কেন বোমা রাখতে যাব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget