এক্সপ্লোর

West Bengal Election 2021:করোনা আবহে ভোটবঙ্গে আর বড় জমায়েত নয়, সিদ্ধান্ত বিজেপির 

পরিবর্তে আগামী দফাগুলিতে ছোটো ছোটো সভা করা হবে বলে জানানো হয়েছে দলের তরফে।

কলকাতা : আজও আড়াই লাখের বেশি সংক্রমণ দেখেছে দেশ। এই পরিস্থিতিতে আর ভোটবঙ্গে বড় জমায়েত নয়। এমনই সিদ্ধান্ত নিল বিজেপি। পরিবর্তে আগামী দফাগুলিতে ছোটো ছোটো সভা করা হবে বলে জানানো হয়েছে দলের তরফে। সেখানে পাঁচশো জন মতো জমায়েতের অনুমতি দেওয়া হবে।

সবে পাঁচ দফার ভোট মিটেছে। এখনও তিন দফা বাকি। এদিকে দেশে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ । গত ২৪ ঘণ্টাতেও ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন আক্রান্ত হয়েছে ৷ মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬১ জনের ৷ এই পরিস্থিতিতে ভোট ঘিরে বড় বড় রাজনৈতিক সভা-সমাবেশ থেকে সংক্রমণের হার আরও বাড়বে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চিকিৎসকরা। 

সেকথা মাথায় রেখেই বড় সভা, মিছিল থেকে সরে আসার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। বিজেপির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা ছোটো ছোটো সভা করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাগুলিতে পাঁচশো জনকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে।

এর পাশাপাশি করোনা মোকবিলায় ৬ কোটি মাস্ক এবং স্যানিটাইজার বিলির লক্ষ্যমাত্রা নিয়েছে দল। এছাড়া দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার আহ্বানে দেশের সব রাজ্যে কোভিড ১৯ হেল্প ডেস্ক এবং কোভিড হেল্প লাইন চালু করতে চলেছে বিজেপি। এই অভিযানের নাম দেওয়া হয়েছে- আপনা বুথ, করোনা মুক্ত।

এদিকে গতকালই ডেরেক ও ব্রায়েন জানিয়েছিলেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা শহরে আর ভোট প্রচার করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় । শুধুমাত্র ২৬ এপ্রিল তিনি একটি 'সিম্বলিক মিটিং' করবেন । করোনা পরিস্থিতি বিবেচনা করে তিনি বিভিন্ন জেলায় যাবতীয় কর্মসূচির সময় কমিয়ে ফেলছেন। 

এছাড়া করোনা আবহে আগেই রাজ্যে সভা-সমাবেশ বাতিল ঘোষণা করেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। ২২ এপ্রিল ষষ্ঠ দফার ভোটের আগে মালদা ও মুর্শিদাবাদে সভা করার কথা ছিল তাঁর। 

সিপিএমও আগেই জানিয়ে দিয়েছিল, এই পরিস্থিতিতে রাজ্যে কোনও বড় জমায়েত তারা করবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget