এক্সপ্লোর

WB Election 2021: তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে

West Bengal Assembly Election 2021: জয়পুর কেন্দ্রে এবার মূলত ত্রিমুখী লড়াই। তৃণমূলের প্রার্থী উজ্জ্বল কুমার, বিজেপি প্রার্থী নরহরি মাহাতো এবং সংযুক্ত মোর্চার সমর্থনে ফরওয়ার্ড ব্লকের টিকিটে এই কেন্দ্রে লড়ছেন ধীরেন মাহাতো। 

সন্দীপ সমাদ্দার, সৌভিক মজুমদার  আশাবুল হোসেন, পুরুলিয়া ও কলকাতা: পুরুলিয়ার জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়ন গতকাল স্ক্রুটিনির পর বাতিল করেছে নির্বাচন কমিশন। আজ কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল প্রার্থী। হাইকোর্ট নির্দেশ দেয়, কমিশনকে তৃণমূল প্রার্থীর মনোনয়ন গ্রহণ করে তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে।

গতকাল বিধানসভা ভোটে পুরুলিয়ার জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। কিন্তু তার ২৪ ঘণ্টা পরেই আজ কলকাতা হাইকোর্ট ওই মনোনয়ন গ্রহণ করার নির্দেশ দিল। রাজ্যের শাসক দলের এই প্রার্থীর মনোনয়ন ঘিরেই তৈরি হয় বিতর্ক।

আগামী ২৭ মার্চ প্রথম দফায় পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রে ভোট। মনোনয়ন পেশের শেষ দিন ছিল ৯ মার্চ। মনোনয়ন জমা দেন ১৩ জন। স্ক্রুটিনি হয় গতকাল। নির্বাচন কমিশন সূত্রে খবর, স্ক্রুটিনিতে বাতিল হয় তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের  মনোনয়ন। কিন্তু কেন বাতিল হয় উজ্জ্বলের মনোনয়ন? নির্বাচন কমিশন সূত্রে খবর, তৃণমূল প্রার্থীর হলফনামায় ত্রুটি থাকার কারণে মনোনয়ন বাতিল করা হয়। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি। পাল্টা নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল।

আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চ জানায়, নির্বাচন কমিশন যে কারণ দেখিয়ে মনোনয়ন বাতিল করেছে, তা সামান্য কারণ। সেটা উপেক্ষা করলে অসুবিধা নেই। যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, তা গ্রহণ করতে হবে।

জয়পুর কেন্দ্রে এবার মূলত ত্রিমুখী লড়াই। তৃণমূলের প্রার্থী উজ্জ্বল কুমার, বিজেপি প্রার্থী নরহরি মাহাতো এবং সংযুক্ত মোর্চার সমর্থনে ফরওয়ার্ড ব্লকের টিকিটে এই কেন্দ্রে লড়ছেন ধীরেন মাহাতো। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget