এক্সপ্লোর

WB Election 2021: একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন

কলকাতার ভোটের আগে কার্যত নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন।

রুমা পাল, কলকাতা: একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন। এই তালিকায় ভবানীপুর, কলকাতা বন্দর, শ্যামপুকুর, বেলেঘাটার মতো কেন্দ্রগুলি রয়েছে। সূত্রের দাবি, ৮ জন রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছিল। তারই প্রেক্ষিতে এই পদক্ষেপ করেছে কমিশন। যদিও, কমিশন বলছে, এটা নেহাতই রুটিন বদলি।

কলকাতার ভোটের আগে কার্যত নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এক লপ্তে কলকাতার ৮ বিধানসভা কেন্দ্রের ৮ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়া হল।   কিছুদিন আগেই বালিগঞ্জের রিটার্নিং অফিসার-কে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। গত ৩০মার্চ অপসারিত করা হয় বালিগঞ্জের রিটার্নিং অফিসার অরিন্দম মানি। এবার সরানো হল ভবানীপুর, এন্টালি, জোড়াসাঁকো, কলকাতা বন্দর, চৌরঙ্গী, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া এবং বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারদের।

কিন্তু, কেন একসঙ্গে ৮ জন রিটার্নিং অফিসারকে সরানো হল? সূত্রের দাবি, এই ৮ রিটার্নিং অফিসারের বিরুদ্ধে,পক্ষপাতিত্ব, বিরোধীদের অভিযোগে গুরুত্ব না দেওয়ার মতো বিষয়ে কমিশনে নালিশ জানানো হয়েছিল। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল। সূত্রের দাবি, ৮ রিটার্নিং অফিসারকে শোকজও করা হয়। তবে তাঁদের উত্তরে সন্তুষ্ট হতে পারেনি কমিশন।

তাই এই কড়া পদক্ষেপ নেওয়া হল। যদিও কমিশনের বক্তব্য, রুটিন বদলি করা হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আগামী ২৬ এপ্রিল, সোমবার সপ্তম দফা এবং ২৯ এপ্রিল, বৃহস্পতিবার, অষ্টম দফায়, কলকাতার মোট ১১টি আসনে ভোটগ্রহণ।

এর আগে ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলার পদ থেকে সরানো হয় জাভেদ শামিমকে। তাঁর জায়গায় বসানো হয় দমকলের ডিজি জগমোহনকে। জাভেদ শামিমকে সরিয়ে দেওয়া হয় দমকলের ডিজির দায়িত্বে। রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় নীরজনয়নকে।

এরপর প্রথম দফা ভোটের ঠিক আগে কোচবিহারের পুলিশ সুপার, ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার, এডিজি পশ্চিমাঞ্চল, ঝাড়গ্রামের জেলাশাসককেও সরিয়ে দেয় কমিশন। দ্বিতীয় ভোটের আগে অপসারিত মহিষাদলের সিআই। হলদিয়ার এসডিপিও-কেও সরাল নির্বাচন কমিশন। বিচিত্রবিকাশ রায়ের জায়গায় নতুন সিআই শীর্ষেন্দু দাস। বরুণ বৈদ্যের জায়গায় নতুন এসডিপিও উত্তম মিত্র। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget