এক্সপ্লোর

WB Election 2021: বুথ স্যানিটাইজেশন ও পরিকাঠামো তৈরির কাজ শুরু করল রায়গঞ্জ পুরসভা

রায়গঞ্জের ভোটারদের করোনা বিধি মেনে ভোটদানে অংশগ্রহণ করার আবেদন জানালেন রায়গঞ্জ পুরসভার পুরপিতা সন্দীপ বিশ্বাস।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী করোনা সংক্রমণ প্রতিরোধ বিধি মেনে প্রতিটি বুথ স্যানিটাইজেশন করার পাশাপাশি বুথের পরিকাঠামো তৈরি করার কাজ শুরু করল রায়গঞ্জ পুরসভা। রায়গঞ্জের ভোটারদের করোনা বিধি মেনে ভোটদানে অংশগ্রহণ করার আবেদন জানালেন রায়গঞ্জ পুরসভার পুরপিতা সন্দীপ বিশ্বাস। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেসের অভিযোগ, সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেলায় একাধিক সভা করে গিয়েছেন। যেখানে দেখা গিয়েছে বেশিরভাগ মানুষই মাস্ক পরেন নি। আর এদিকে রুটিন স্যানিটাইজেশন করে লোক দেখানোর কাজ করছে পুরসভা।

করোনা আবহেই আগামী বৃহস্পতিবার, ২২ এপ্রিল উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের ভোট। জেলার মোট ৩০৩৬ টি বুথে ভোট দেবেন ২১ লক্ষ ৫৩ হাজার ৬৭৩ জন ভোটার। সবরকম করোনা বিধি মেনেই ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলার প্রতিটি বুথকেই স্যানিটাইজেশন করার কাজ শুরু করেছে প্রশাসন। পিছিয়ে নেই রায়গঞ্জ পুরসভাও। ভোটের আগের মুহূর্ত পর্যন্ত মোট তিনবার বুথ স্যানিটাইজিং করা হবে জেলা প্রশাসন সূত্রে খবর । বুথের ভেতরে গ্লাভস ও পিপিই কিট রাখা থাকবে। বুথে সামাজিক দূরত্ব বিধি মেনে লাইনে দাঁড়ানো থেকে শুরু প্রতিটি ভোটারকে থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপার পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার ব্যাবহার করা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুরের জেলাশাসক তথা জেলা রিটার্নিং অফিসার অরবিন্দ কুমার মীনা। ইতিমধ্যেই রায়গঞ্জ পুরসভা পুর এলাকায় বুথের বিশুদ্ধিকরণ শুরু করেছে। আর এই নিয়েই কংগ্রেসের অভিযোগ, সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের স্বরাষ্ট্র মন্ত্রী জেলায় একাধিক সভা করে গিয়েছেন। যেখানে দেখা গিয়েছে বেশিরভাগ মানুষই মাস্ক পরেননি। আর এদিকে রুটিন স্যানিটাইজেশন করে লোক দেখানোর কাজ করছে পুরসভা।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জেই ভোট প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রবিবার রায়গঞ্জে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে রোড শো শুরু করেছিলেন মহাগুরু। কিন্তু তাতে আচমকাই তাল কাটে। দলীয় সূত্রে জানা গিয়েছে, মিঠুন অসুস্থ হয়ে পড়েছেন বলে রোড শো সম্পূর্ণ করতে পারেননি। তাঁকে কপ্টারে করে নিয়ে আসা হয় কলকাতায়। চিকিৎসকদের মতে, গরমে প্রচার কর্মসূচির জন্য ডিহাইড্রেশনের জেরে অসুস্থ হয়ে পড়েন মিঠুন।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget