এক্সপ্লোর

EC Guidelines: পেট্রোল পাম্প থেকে মোদির ছবি সরানোর নির্দেশ কমিশনের

করোনা ভ্যাকসিনের শংসাপত্র বা পেট্রোল পাম্পে রান্নার গ্যাসের বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি। এই নিয়েই তীব্র আপত্তি তোলে তৃণমূল। তাদের অভিযোগ, ভোট ঘোষণার পরে মোদির ছবি ব্যবহারে লঙ্ঘিত হয়েছে আদর্শ আচরণ বিধি। এ নিয়ে নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছে তৃণমূল। বিজেপি অবশ্য এই অভিযোগকে গুরুত্ব দেয়নি।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সব পেট্রোল পাম্প থেকে মোদির ছবি সরাতে নির্দেশ। ৭২ ঘণ্টার মধ্যে মোদির ছবি সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে তৃণমূলের অভিযোগের পরই এই সিদ্ধান্ত নেয় কমিশন। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় এই পদক্ষেপ কমিশনে।

করোনা ভ্যাকসিনের শংসাপত্র বা পেট্রোল পাম্পে রান্নার গ্যাসের বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি। এই নিয়েই তীব্র আপত্তি তোলে তৃণমূল। তাদের অভিযোগ, ভোট ঘোষণার পরে মোদির ছবি ব্যবহারে লঙ্ঘিত হয়েছে আদর্শ আচরণ বিধি। এ নিয়ে নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছে তৃণমূল। বিজেপি অবশ্য এই অভিযোগকে গুরুত্ব দেয়নি।

করোনা ভ্যাকসিনের শংসাপত্রে মোদির মুখ। পেট্রোল পাম্পে, রান্নার গ্যাসের বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি। বাংলায় নির্বাচনী আচরণ বিধি চালু হওয়ার পরও এই সব জায়গায় ‘মোদির মুখ’ থাকায় তীব্র আপত্তি তুলেছে তৃণমূল। মঙ্গলবারই তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানান। এই ইস্যুতেই বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নালিশ জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ তৃণমূল নেতারা। বিজেপি অবশ্য এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘‘কোনও রাস্তার কাজ যদি শুরু হয়, তাহলে এমসিসি চালু হলেও, তা বন্ধ করা যায় না ৷’’

অন্যদিকে, মঙ্গলবার শহিদ মিনার ময়দানে সারা ভারত কীর্তন-বাউল-ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টের সমাবেশে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তিনি প্রতিশ্রুতি দেন, রাজ্যে ক্ষমতায় এলে, কীর্তনশিল্পীদের জন্য পেনশন চালু করবে বিজেপি। কৈলাস বিজয়বর্গীয় এর আগে জানিয়েছিলেন, আমারা ক্ষমতায় এলে, কীর্তন শিল্পীদের পেনশন দেব। ষাট হলেই পাওয়া যাবে পেনশন ৷

একেও নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হিসেবেই দেখছে তৃণমূল। ৮০ বছর বা তার বেশি বয়সী ভোটারদের এবার পোস্টাল ব্যালটে ভোট দানের সুযোগ দেবে নির্বাচন কমিশন। সেই সংক্রান্ত নথি ও তালিকা যাতে সঠিক সময়ে রাজনৈতিক দলগুলির হাতে তুলে দেওয়া হয়, নির্বাচন কমিশনে সেই দাবিও জানিয়েছে তৃণমূল।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget