এক্সপ্লোর

WB Election 2021: ইস্তেহারের জন্য মতামত নিতে ভোটারদের দরজায় বিজেপি কর্মীরা

West Bengal Assembly Election 2021: বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কিছুদিন আগেই এই কর্মসূচির উদ্বোধন করেন।

অর্ণব মুখোপাধ্যায়, নন্দীগ্রাম: দেখতে অনেকটা ব্যালট বক্সের মধ্যে কিন্তু রংটা গেরুয়া। বাক্সে লেখা রয়েছে, ‘লক্ষ্য সোনার বাংলা’ আর বাক্সের গায়ে বিজেপি নেতাদের ছবি। এই ধরনের বাক্স নিয়ে বিজেপি কর্মীরা পৌঁছে যাচ্ছেন সাধারণ ভোটারদের দরজায় দরজায়। তাঁদের দেওয়া হচ্ছে একটি করে স্লিপ। সেই স্লিপে ভোটাররা তাঁদের মতামত লিখে জমা দিচ্ছেন এই বাক্সে। আসলে এটা বিজেপির সাজেশন বক্স। উন্নত বাংলা গড়ার লক্ষ্যে মতামত চাওয়া হচ্ছে ভোটারদের কাছ থেকে। আর তাঁদের এইসব মতামতের ওপর ভিত্তি করেই বিজেপি তৈরি করবে তাদের নির্বাচনী ইস্তেহার।

বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কিছুদিন আগেই এই কর্মসূচির উদ্বোধন করেন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই পূর্ব বর্ধমান থেকে হলদিয়া, বিজেপি কর্মীরা পৌঁছে যাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি। তাঁরা মতামত নিচ্ছেন ভোটারদের।

বিজেপি নেতা সায়ন্তন বসুর বক্তব্য, ‘সাধারণ মানুষ বিজেপি-র কাছ থেকে আশা করেন এক উন্নততর বাংলা। যে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি তাই চায় সাধার মানুষের মতামত নিয়ে এক সোনার বাংলা গড়তে।’

তৃণমূল নেতা তাপস রায়ের কটাক্ষ, ‘এর আগে বিজেপির এরকম সাজেশন বক্সের দরকার পড়েনি। কিন্তু এবার দরকার পড়ছে। সাধারণ মানুষ ওই সাজেশন বক্সে ১, ২, ৩, ৪ করে এটাই লিখবেন যে দয়া করে দেশটাকে বেচে দেবেন না। প্রতিশ্রুতির ১৫ লক্ষ টাকা দেওয়া হোক। করোনা লকডাউন এর সময় দেশের যে অবস্থা হয়েছিল তা থেকে মুক্তি দেওয়া হোক। নোটবন্দির সেই সময়কার দুর্গতির কথা লিখবেন মানুষ। গ্যাস পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কথা লিখবেন মানুষ।’

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, প্রায় দু'লক্ষ বাক্স তৈরি করা হয়েছে। যেগুলি দেখতে ব্যালট বক্সের মতো। সাধারণ মানুষ যেভাবে ভোট দেন সেরকমভাবে তাঁদের মতামত দিচ্ছেন। এই দু'লক্ষ সাজেশন বক্স পাঠানো হয়েছে প্রতিটি জেলায়। এই বাক্স নিয়ে বিজেপি কর্মীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। এতে করে একদিকে যেরকম জনসংযোগ বাড়ছে সাধারণ মানুষের সঙ্গে। নির্বাচনী প্রচার হচ্ছে। সেই সঙ্গে মানুষের মনোভাব জানা সম্ভব হচ্ছে। আর মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়েই তৈরি হবে বিজেপি-র নির্বাচনী ইস্তেহার। বিজেপি সূত্রে এমনই জানা গিয়েছে। এই ইস্তেহারে বেকারদের চাকরি, পশ্চিমবঙ্গের শিল্প, নারী নিরাপত্তা এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গের উন্নয়নে কী লক্ষ্য ধরা হয়েছে, সেটা জানানো হবে বলে জানা গিয়েছে। আর এই ইস্তেহারের মাধ্যমেই বিজেপি দেখাবে তাদের সোনার বাংলা গড়ার স্বপ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget