এক্সপ্লোর

WB Election 2021: আইএসএফের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল বিধায়ক

এ মাসেই শুরু বিধানসভা দখলের মহারণ। তুঙ্গে মিটিং-মিছিল-প্রচার। জেলায় জেলায় ঘটছে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা। বাদ নেই দক্ষিণ ২৪ পরগনাও। বাম-কংগ্রেসের ব্রিগেডের সভার দিন ভাঙড়ে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএফএস-এর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয় তৃণমূলের।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। এই অভিযোগ তুলে এবং প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের  দ্বারস্থ হল তৃণমূল। শুধু তাই নয় পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন জেলার যুব তৃণমূল সভাপতি তথা ক্যানিং পূর্বর বিধায়ক শওকত মোল্লা অভিযোগ দায়ের করেন। যদিও তাঁর এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ঘাড়েই দোষ চাপিয়েছে আইএসএফ।

এ মাসেই শুরু বিধানসভা দখলের মহারণ। তুঙ্গে মিটিং-মিছিল-প্রচার। জেলায় জেলায় ঘটছে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা। বাদ নেই দক্ষিণ ২৪ পরগনাও। বাম-কংগ্রেসের ব্রিগেডের সভার দিন ভাঙড়ে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএফএস-এর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয় তৃণমূলের। পাশাপাশি, বুধবার জীবনতলা থেকে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তৃণমূলের অভিযোগ, ধৃত ব্যক্তি আইএফএস-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকির অনুগামী। এই প্রেক্ষিতে প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে বৃহস্পতিবার নির্বাচন কমিশন ও পুলিশের দ্বারস্থ হন দক্ষিণ ২৪ পরগনার যুব তৃণমূল সভাপতি তথা ক্যানিং পূর্বর বিধায়ক শওকত মোল্লা।

ক্যানিং পূর্ব জেলার যুব তৃণমূল সভাপতি শওকত মোল্লা বলেন, ‘‘আব্বাস সিদ্দিকির লোক ধরা পড়ছে ৷ আজিজুল মোল্লা ধরা পড়ল ৷ আমি আশঙ্কিত, প্রাণহানির আশঙ্কা করছি ! শান্তিপূর্ণ আবহে ভাঙড়ে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে ।’’ সব অভিযোগ অস্বীকার করে আইএসফের দাবি, এলাকায় অশান্তি পাকাচ্ছে তৃণমূলই। দক্ষিণ ২৪ পরগনার আইএফএস পর্যবেক্ষক আব্দুল মালেক মোল্লা জানান, ‘‘শওকত মোল্লার অভিযোগ ভিত্তিহীন। ওরাই পুলেশের সাহায্যে অস্ত্র রেখে দিচ্ছে। প্রশাসন নিরপেক্ষ কাজ করুক ৷ আমাদেরকেই মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না ৷ তৃণমূল শাসাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলেই সব পরিষ্কার হয়ে যাবে ৷’’

এবিষয়ে বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। একটি ভাইরাল ছবির ভিত্তিতে আজিজুল মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। তবে তাঁর কোনও রাজনৈতিক যোগ আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার আদালতে তোলা হবে ধৃতকে। বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় আগামী ১০ এপ্রিল ভোট ভাঙড়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget