এক্সপ্লোর

WB Election 2021: নির্বাচনের আগে পোস্টারের রঙ নিয়ে বিতর্ক বাঁকুড়ায়, কাঠগড়ায় প্রশাসন

মনোনয়ন সংক্রান্ত নির্দেশিকা নিয়ে কাঠগড়ায় বাঁকুড়া জেলা প্রশাসন। সোমবার বিকেলে মনোনয়ন সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা লেখা পোস্টার লাগানো হয় মহকুমা শাসকের অফিসের বাইরে। দেখা যায়, সাদা কাগজের ওপর নীল কালিতে লেখা হয়েছে পোস্টার।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ভোটমুখী বঙ্গে মনোনয়ন সংক্রান্ত নির্দেশিকার পোস্টার নিয়ে কাঠগড়ায় বাঁকুড়া জেলা প্রশাসন। সাদা কাগজে নীল রঙে লেখা হয় পোস্টার। বিতর্কের মুখে তড়িঘড়ি বদলে দেওয়া হল রঙ। রাজনৈতিক স্বার্থেই নীল-সাদা রঙ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। মানতে নারাজ রাজ্যের শাসক দল।

ছিল নীল সাদা। হয়ে গেল হলুদ কালো। বঙ্গে আট দফায় নির্বাচনের দিন ঘোষণা হতেই আটঘাট বেঁধে নেমে পড়েছে শাসক বিরোধী সব দল। এরই মধ্যে মনোনয়ন সংক্রান্ত নির্দেশিকা নিয়ে কাঠগড়ায় বাঁকুড়া জেলা প্রশাসন। সোমবার বিকেলে মনোনয়ন সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা লেখা পোস্টার লাগানো হয় মহকুমা শাসকের অফিসের বাইরে। দেখা যায়, সাদা কাগজের ওপর নীল কালিতে লেখা হয়েছে পোস্টার। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন সরকারি অফিস থেকে পার্ক, সেতু নীল সাদা রঙে রাঙানো হয়েছে ৷ এই পরিস্থিতিতে বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থেই ভোটের নির্দেশিকায় নীল-সাদা রঙ ব্যবহার করা হয়েছে। 

এ নিয়ে বিতর্ক তৈরি হতেই নীল সাদা পোস্টার খুলে ফেলা হয়। এবার হলুদ কাগজে কালো রঙে লেখা পোস্টার সাঁটানো হয় দেওয়ালে। বিতর্কের মুখে জেলা প্রশাসনের দাবি কমিশনের নির্দেশেই পোস্টার লাগানো হয়েছিল। বাঁকুড়ার জেলা শাসক কে রাধিকা আইয়ার জানান, ‘‘নির্বাচন কমিশনের নির্দেশেই এই কাজ করা হয়েছে। রাজ্য সরকারের ইনফ্রাসট্রাকচার সেল এই কাজ করে ৷’’

পোস্টারের রং বিতর্কে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। রাঢ় বঙ্গের বিজেপি আহ্বায়ক পার্থসারথি কুণ্ডু জানান, ‘‘বেশ কিছু সরকারি আধিকারিকও শাসকদলের দ্বারা প্ররোচিত। প্রশাসনের আমলা নীল সাদা রঙকে কিছুতেই ভুলতে পারছেন না। নিরপেক্ষ নির্বাচন কমিশনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পোস্টারের রঙ বদল করতে বাধ্য হয়েছে প্রশাসন।’’

বাঁকুড়ার তৃণমূল নেতা দিলীপ আগরওয়াল বলেন, ‘‘নীল সাদা কোনও দলের রঙ নয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি ভবনগুলি নীল সাদা রঙ করা হয়েছিল। আজ বিজেপি নীল সাদা রঙকেও ভয় পাচ্ছে।’’ নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী, প্রথম দফায় অর্থাৎ ২৭ মার্চ ভোট রয়েছে বাঁকুড়ার ৪ আসনে। বাকি ৮ আসনে ভোট হবে ১ এপ্রিল দ্বিতীয় দফায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Rally : রাতে 'যুবসাথীর' টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, তা নিয়ে সকালেই ব্রিগেডে হাজির 'মোদি-ভক্ত' কল্যাণ
রাতে 'যুবসাথীর' টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, তা নিয়ে সকালেই ব্রিগেডে হাজির 'মোদি-ভক্ত' কল্যাণ
PM Modi Rally : অতর্কিতে ঘিরে ধরে বাইক-বাহিনী, এলোপাথাড়ি লাঠিচার্জ; মোদির ব্রিগেড সভার আগে বেলদায় বিজেপি সমর্থকদের বাসে হামলা
অতর্কিতে ঘিরে ধরে বাইক-বাহিনী, এলোপাথাড়ি লাঠিচার্জ; মোদির ব্রিগেড সভার আগে বেলদায় বিজেপি সমর্থকদের বাসে হামলা
Narendra Modi Rally : ভোটের দিনক্ষণ ঘোষণার আগে পশ্চিমবঙ্গকে দু'হাত ভরে উপহার মোদির? কী কী আছে তালিকায়?
ভোটের দিনক্ষণ ঘোষণার আগে পশ্চিমবঙ্গকে দু'হাত ভরে উপহার মোদির? কী কী আছে তালিকায়?
PM Modi Rally : প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগে শহরজুড়ে 'গো ব্যাক মোদি' লেখা হোর্ডিং ! নেপথ্যে কারা ?
প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগে শহরজুড়ে 'গো ব্যাক মোদি' লেখা হোর্ডিং ! নেপথ্যে কারা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget