এক্সপ্লোর

WB Election 2021: রবীন্দ্রনাথ প্রার্থী? সিঙ্গুরে বিজেপি কর্মীদের বিক্ষোভ, তালা পার্টি অফিসে

একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিঙ্গুরে জমি আন্দোলন করেছেন। চারবারের বিধায়ক। তবে আগামী বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। ক্ষুব্ধ রবীন্দ্রনাথ ভট্টাচার্য যোগ দিয়েছেন বিজেপিতে। মাত্র এক সপ্তাহ আগে। আর তারই পুরস্কার হিসাবে মাস্টারমশাইকে প্রার্থী করেছে বিজেপি।

সিঙ্গুর: একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিঙ্গুরে জমি আন্দোলন করেছেন। চারবারের বিধায়ক। তবে আগামী বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। ক্ষুব্ধ রবীন্দ্রনাথ ভট্টাচার্য যোগ দিয়েছেন বিজেপিতে। মাত্র এক সপ্তাহ আগে। আর তারই পুরস্কার হিসাবে মাস্টারমশাইকে প্রার্থী করেছে বিজেপি। যদিও সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকেরা।

রবিবার বিকেলে নয়াদিল্লি থেকে বিজেপি নেতৃত্ব সিঙ্গুরের প্রার্থী হিসাবে মাস্টারমশাইয়ের নাম ঘোষণা করতেই জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু হয়। বিজেপি কর্মীরা অভিযোগ করেন, ‘রবীন্দ্রনাথ তৃণমূলের দালাল।’ কেউ কেউ মনে করিয়ে দেন, তৃণমূলে থাকাকালীন বিজেপি কর্মীদের সঙ্গে অভব্য, উদ্ধত আচরণ করেছেন রবীন্দ্রনাথ। হেনস্থা করেছেন। তাঁকে প্রার্থী করায় প্রবল ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকেরা। সিঙ্গুরে বিজেপির পার্টি অফিসে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছে!

মাত্র এক সপ্তাহ আগে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। সিঙ্গুরে এবার তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিঙ্গুরের মাস্টারমশাই। বিতর্কে তিনি অবশ্য নির্লিপ্ত। ৮৯ বছর বয়সে তিনি ফের একটি নির্বাচন লড়ার প্রস্তুতি শুরু করে দিলেন।

রবিবার বিকেলে নিজের বাড়িতে বসে এবিপি আনন্দকে রবীন্দ্রনাথ বললেন, 'বিজেপির প্রার্থী মনোনীত হওয়ায় শান্তি ও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যে উদ্দেশ্য নিয়ে দলত্যাগ করেছিলাম, এই লড়াইয়ের মধ্যে দিয়ে তা সার্থক এবং পরিপূর্ণ হবে। ৮৯ বছর বয়সটা একটা অঙ্কমাত্র। বয়সের সঙ্গে যদি শারীরিক অক্ষমতা, মানসিক অবসাদ এবং উৎসাহ, সব কিছু হারিয়ে গিয়ে একটা অথর্ব মানুষে পরিণত হয়, তখন বয়সটা ভার বা বাধা হয়। সৌভাগ্যক্রমে আমার সমস্ত শক্তি, কর্মক্ষমতা, চিন্তার শক্তি, প্রতিবাদ করার সাহস অক্ষুণ্ণ এবং অটুট রয়েছে। অন্যায় এবং অবৈধ স্বার্থ চরিতার্থ হতে দেখলেই প্রতিবাদ করব। আমি কৃষক ঘরের সন্তান। কৃষক বিরোধী নই। আমি হিন্দু ঘরের ছেলে। রাম এবং সীতাকে আমার দেবতা রূপে পূজা করি। তাকে রাজনৈতিক অস্ত্র করে খেলো করি না।'

 

বিজেপির বিরুদ্ধে বারবার ধর্মকে হাতিয়ার করার অভিযোগ উঠছে। যদিও ধর্মকে অস্ত্র করতে চান না রবীন্দ্রনাথ। মাস্টারমশাই বলছেন, 'রাম ও সীতা নাম নিয়ে কেউ যদি উদ্বুদ্ধ হতে চায় সেটা তার ব্যাপার। আমার কাছে রাম ও সীতা পরম পূজনীয়। দেবতার স্বরূপ। আমি তাঁদের অন্তরের মধ্যে স্থাপন করে শ্রদ্ধা এবং শক্তি অর্জন করব। রাম ও সীতাকে হাতিয়ার করে যখন তখন মানুষকে হেয় করা বা অগ্রাহ্য করা হবে, তা মানি না। রাম ও সীতা দেবতার স্বরূপ। তাঁদের ব্যবহার করি না।'

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget