এক্সপ্লোর

WB Election 2021: ভোটের বাংলায় সবুজ সাথী সাইকেল বিলি, আচরণ বিধি ভঙ্গের অভিযোগ

২৬ ফেব্রুয়ারি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বাংলায় কার্যকরী হয়েছে আদর্শ আচরণ বিধি। কমিশনের সেই বিধি ভেঙে ‘সবুজ সাথী’ প্রকল্পে সাইকেলে বিলি করল তৃণমূল পরিচালিত বারাসাত পুরসভা। আট দফায় ভোট হবে বাংলায় ৷ বুধবার বারাসাতের কিশলয় হোমের সামনে ‘সত্য ভারতী বিদ্যালয়’-এর পড়ুয়াদের ‘সবুজ সাথী’-প্রকল্পের সাইকেলে বিলি করা হয়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সবুজ সাথীর সাইকেলে বিলি করায় নির্বাচন আদর্শ আচরণ বিধি ভঙ্গ বারাসাত পুরসভার। সংবাদমাধ্যম পৌঁছতেই তড়িঘড়ি বন্ধ করা হল সাইকেল বিলির কাজ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। নির্বাচনী বিধি ভঙ্গ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

২৬ ফেব্রুয়ারি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বাংলায় কার্যকরী হয়েছে আদর্শ আচরণ বিধি। কমিশনের সেই বিধি ভেঙে ‘সবুজ সাথী’ প্রকল্পে সাইকেলে বিলি করল তৃণমূল পরিচালিত বারাসাত পুরসভা। আট দফায় ভোট হবে বাংলায় ৷ বুধবার বারাসাতের কিশলয় হোমের সামনে ‘সত্য ভারতী বিদ্যালয়’-এর পড়ুয়াদের ‘সবুজ সাথী’-প্রকল্পের সাইকেলে বিলি করা হয়। আদর্শ আচরণ বিধি নিয়ে প্রশ্ন করা হলে, পুর কর্তৃপক্ষের নির্দেশেই সাইকেল বিলি হচ্ছে বলে দাবি করেন কর্মীরা। তারা জানান, কর্তৃপক্ষের নির্দেশেই সাইকেল বিলি হচ্ছে ৷

কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই সাইকেলে বিলি বন্ধ করে দেন পুর কর্মীরা। যার জেরে ক্ষোভে ফেটে পড়ে অভিভাবকদের একাংশ। এক অভিভাবকের কথায়, ‘‘এখানে আসতে ৬০-৭০ টাকা খরচ হয়েছে। কিন্তু সাইকেল বিলি বন্ধ হয়ে গেল। তা হলে ডাকা হল কেন?’’

আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার পরও, সরকারি প্রকল্পে সাইকেলে বিলি নিয়ে রাজ্যের শাসক দলকে বিঁধেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বারাসাতের বিজেপি যুব সভাপতি কৌশিক মজুমদার জানান, ‘‘সাইকেল দিয়ে ভোটারদের নিজেদের কব্জায় নিতে চাইছে তৃণমূল। আমরা কমিশনে অভিযোগ জানাব ৷’’ বারাসাত পুরসভার তৃণমূল নেতা ও প্রশাসক সুনীল মুখোপাধ্যায় জানান, ‘‘আমি বিষয়টা জানতাম না। জানার পর সাইকেল বিলি বন্ধ করে দিয়েছি ৷’’

উল্লেখ্য, এর আগে ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার গড়ফায় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী ক্যাম্প বন্ধ করে দেয় কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Falta Repoll Live Updates: ময়দানে নেই তৃণমূলের 'পুষ্পা', ভয়মুক্ত ভোট দিচ্ছে ফলতা, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬০%
ময়দানে নেই তৃণমূলের 'পুষ্পা', ভয়মুক্ত ভোট দিচ্ছে ফলতা, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬০%
Falta Repoll 2026: ফলতায় পুনর্নির্বাচনে লম্বা লাইন ভোটারদের, সকাল ১১ পর্যন্ত কত শতাংশ পড়ল ভোট ?
ফলতায় পুনর্নির্বাচনে লম্বা লাইন ভোটারদের, সকাল ১১ পর্যন্ত কত শতাংশ পড়ল ভোট ?
BJP vs TMC: সকালে মুড়ি-আলুর দম, দুপুরে মাছ-ভাত, ভোটারদের জন্য় খাবারের আয়োজন বিজেপি-র, ফলতা উপনির্বাচনে মাঠেই নেই তৃণমূল
সকালে মুড়ি-আলুর দম, দুপুরে মাছ-ভাত, ভোটারদের জন্য় খাবারের আয়োজন বিজেপি-র, ফলতা উপনির্বাচনে মাঠেই নেই তৃণমূল
Falta Repoll: ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, কী প্রতিক্রিয়া রাজ্য়ের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ? “তোমার দেখা নাইরে, ভাইপো বাবুর দেখা নাই..”
ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, কী প্রতিক্রিয়া রাজ্য়ের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ? “তোমার দেখা নাইরে, ভাইপো বাবুর দেখা নাই..”

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP X Handle Withheld: ‘ককরোচ জনতা পার্টির’ X হ্যান্ডল নিষিদ্ধ হল ভারতে? জনপ্রিয়তা বাড়ছে বলেই কি কোপ? অভিযোগ উঠছে
‘ককরোচ জনতা পার্টির’ X হ্যান্ডল নিষিদ্ধ হল ভারতে? জনপ্রিয়তা বাড়ছে বলেই কি কোপ? অভিযোগ উঠছে
Cockroach Janta Party Surpasses BJP: ইনস্টাগ্রামে এখন সবচেয়ে বড় ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসকেও ছাপিয়ে গেল এবার, লাফিয়ে বাড়ছে ফলোয়ার
ইনস্টাগ্রামে এখন সবচেয়ে বড় ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসকেও ছাপিয়ে গেল এবার, লাফিয়ে বাড়ছে ফলোয়ার
Cockroach Janta Party Debutes in India: নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
Embed widget