এক্সপ্লোর

WB Election 2021: ‘মোদির নেতৃত্বে আত্মনির্ভর হবে বাংলা’, কংগ্রেস ছেড়ে তৃণমূলে হয়ে এবার বিজেপিতে যোগ দিয়ে বললেন শান্তিপুরের বিধায়ক

এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিলেন অরিন্দম ভট্টাচার্য। কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন তিনি। তৃণমূলের আগে কংগ্রেসে ছিলেন অরিন্দম ভট্টাচার্য। ২০১৬-র বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে জিতেছিলেন তিনি। পরের বছরই তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি।

  কলকাতা:  এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিলেন অরিন্দম ভট্টাচার্য। কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন তিনি।  তৃণমূলের আগে কংগ্রেসে ছিলেন অরিন্দম ভট্টাচার্য। ২০১৬-র বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে জিতেছিলেন তিনি। পরের বছরই তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ের পরে ২০১৭-য় তৃণমূলে অরিন্দম ভট্টাচার্য। এবার তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন, এমন জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। অবশেষে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন তিনি। দলে যোগ দিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে একহাত নিয়েছেন তিনি।  সদ্য দলত্যাগী বিধায়ক তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন। সেইসঙ্গে সরকার সার্বিকভাবে ব্যর্থ বলেও তিনি অভিযোগ করেছেন। অরিন্দম ভট্টাচার্য বলেছেন, ‘বাংলার লক্ষ লক্ষ যুবকের হাতে কোনও কাজ নেই। লকডাউনের সময় অনেক আশা নিয়ে ফিরেছিলেন তাঁরা।  রাজ্যে ফিরলেও কোনও কাজ পাননি পরিযায়ীরা শ্রমিকরা।  বাংলায় কাজ না পেয়ে ফের ভিনরাজ্যে যেতে বাধ্য হয়েছেন সেই যুবকরা।’ তিনি বলেছেন,পশ্চিমবঙ্গ বললেই আজ সকলের সামনে দুর্নীতির ছবি ভেসে ওঠে।  বাংলায় আজ কোনও ভবিষ্যৎ পরিকল্পনা নেই। নরেন্দ্র মোদির আত্মনির্ভর স্লোগানে ভরসা আছে। মোদির নেতৃত্বে আত্মনির্ভর হবে বাংলা’। অরিন্দম বলেছেন, ‘প্রথমে প্রাধান্য ছিল আমার বিধানসভা কেন্দ্রের উন্নয়ন। আমার কাছে আগে মানুষ, তারপর রাজনীতি। সেজন্য কংগ্রেস ছেড়ে তৃণমূলকে সমর্থন করেছিলাম। বাংলায় আজ চাকরি পেতে কিডনি বিক্রি করতে হচ্ছে। এই পশ্চিমবঙ্গ আমি চাইনি। চাই না আর কাউকে চাকরি পেতে কিডনি বিক্রি করতে হয়। আত্মনির্ভর শান্তিপুর, আত্মনির্ভর বাংলা দেখতে চাই। বাংলার হারানো গৌরব পুনরুদ্ধার হবে মোদির নেতৃত্বে।’ উল্লেখ্য, ভোটের আগে তৃণমূলের একাধিক নেতা দল ছেড়ে গৈরিক শিবিরে নাম লিখিয়েছেন। সেই তালিকায় যোগ হল নদিয়ার শান্তিপুরের বিধায়কের নাম। এর আগে শুভেন্দু অধিকারী দল ছেড়েছেন ও বিজেপিতে যোগ দিয়েছেন। দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়কও।

সেরা শিরোনাম

India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget