এক্সপ্লোর

WB Election 2021 Voting: জামুড়িয়ায় ঐশী ঘোষকে বুথে ঢুকতে 'বাধা'

কোভিড আবহে আজ রাজ্যে সপ্তম দফায় ৫ জেলার ৩৪টি আসনে ভোটগ্রহণ

জামুড়িয়া (পশ্চিম বর্ধমান): জামুড়িয়ায় সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঐশী ঘোষকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।

এদিকে, জামুড়িয়া বিধানসভার চাপুই খাস কোলিয়ারি এলাকায় ১৪০ ও ১৪১ নম্বর বুথ এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনী ও ক্যুইক রেসপন্স টিমের সঙ্গে বচসা রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল বিনোদ নুনিয়ার। শেষপর্যন্ত তৃণমূল নেতাকে সেখান থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। 

আজ পশ্চিম বর্ধমানের ৯টি বিধানসভা আসনে ভোট। এগুলি হল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবনি। 

পশ্চিম বর্ধমান জেলা থেকে আরও খবর: 

আসানসোল দক্ষিণ বিধানসভার জেকে নগরে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের দাবি, বুথের ২০০ মিটারের বাইরে হওয়া সত্ত্বেও জমায়েত হওয়ার কারণ দেখিয়ে ক্যাম্প অফিস ভেঙে দেওয়া হয়। 

আশা কর্মীদের অনুপস্থিতিতে সংযুক্ত মোর্চার পোলিং এজেন্টই ভোটারদের মাস্ক, স্যানিটাইজার দিচ্ছেন। দুর্গাপুর পূর্বের এমএএমসি মডার্ন স্কুলের ঘটনা। বিধিভঙ্গের ছবি ক্যামেরাবন্দি হতেই প্রিসাইডিং অফিসারের সাফাই, বিষয়টি তাঁর অজানা ছিল। 

বারাবনি বিধানসভার বাঁশপাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ১৫২ নম্বর বুথের সংযুক্ত মোর্চার পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ছিঁড়ে দেওয়া হয় নথিও। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পরে পুলিশ গিয়ে সংযুক্ত মোর্চার এজেন্টকে বুথে বসায়।

অশান্তির আশঙ্কায় ভোটের আগের দিন তৃণমূল কর্মী ও বিজেপি নেতাদের আটক করায় বারাবনি বিধানসভায় উত্তেজনা। প্রতিবাদে রাতে থানার সামনে ধর্নায় বসেন বিজেপি প্রার্থী অরিজিৎ রায়। ভোটে অশান্তির আশঙ্কায় গতকাল কয়েকজন তৃণমূল কর্মী এবং বিজেপির শ্রমিক সংগঠনের নেতা ও এসসি মোর্চার নেতাকে আটক করে সালানপুর থানার পুলিশ। এর প্রতিবাদেই থানার সামনে ঘণ্টাদুয়েকের ধর্নায় বসেন বিজেপি প্রার্থী। পুলিশ তৃণমূলের কথা শুনে চলছে বলে তাঁর অভিযোগ। অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই পুলিশের এই পদক্ষেপ। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget