এক্সপ্লোর

WB Election 2021: বাংলার বাঘিনী, বিধানসভা নির্বাচনে মমতাকে সমর্থন শিব সেনার

বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে না শিব সেনা

কলকাতা:  পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে না শিব সেনা। আসন্ন নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে উদ্ধব ঠাকরের দল। 

বৃহস্পতিবার এই ঘোষণা করেছে দল। দলের মুখপাত্র সঞ্জয় রাউতের কথায়, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি বলছে দিদির সঙ্গে সবার লড়াই। ইংরাজি হরফে তিনি লিখেছেন,  সব এম ( ‘M’) মানি, মাসল, মিডিয়া মমতা দিদির বিরুদ্ধে। অর্থাৎ টাকা, শক্তি এবং সংবাদমাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পাশাপাশি তিনি জানিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা হবে। শুধু তাই নয়, বাংলার আসল বাঘিনী বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করেছেন শিব সেনার মুখপাত্র। 

বিধানসভা ভোটে বাংলায় তৃণমূলকেই সমর্থন করবে আরজেডি। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জানিয়ে দিলেন তেজস্বী যাদব। তৃণমূলকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন সমাজবাদী পার্টিও। সমর্থন জানিয়ে চিঠি দিয়েছে এনসিপিও। এবার এই তালিকায় যোগ হল শিব সেনাও।

চলতি সপ্তাহের সোমবার আরজেডি নেতা তেজস্বী যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। নবান্নে বৈঠক শেষে লালু পুত্র তেজস্বী জানান, আমরা আমাদের সব শক্তি দিয়ে মমতাকে জেতাব। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেন, আমার সমর্থকদের বলব, মমতাকে সমর্থন করুন। ফের সরকারে ক্ষমতায় নিয়ে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছে শরদ পওয়ারের দল এনসিপি-ও।

তেজস্বী যাদবের কথায়, আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষের নির্দেশ মমতাকে ফুল সাপোর্ট করতে। বাংলায় আমাদের যা ক্ষমতা, যত বিহারী আছে, আমাদের যা ক্ষমতা আছে মমতার সঙ্গে থাকবে। আমাদের প্রথম কাজ বিজেপিকে এখানে আটকানো। পশ্চিমবঙ্গে আট দফায় ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন করে, বিভিন্ন ব্যাপারে তৃণমূলনেত্রীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।

অখিলেশ যাদব বলেন, মমতার সঙ্গে সহমত, বিজেপির রণনীতি হল বেশি দফায় ভোট করে বেশি করে অশান্তি করা। দিল্লির সরকার ও ফোর্সকে কাজে লাগানো। বুথে আপনার এজেন্টকে ঢুকতে দেবে না। মমতাকে আমার পরামর্শ, যেখানেই এজেন্টকে বের করে দেওয়া হবে, বুঝবেন সেখানো ধোকা খাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget