এক্সপ্লোর

WB Election 2021: বিধি ভঙ্গ 'চোখের আলোয়'!

বুধবার সবুজসাথী প্রকল্পে সাইকেল বিলির পর, বৃহস্পতিবার চোখের আলো প্রকল্পে চশমা বিলি। ফের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনায়। বৃহস্পতিবার, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সরকারি, চোখের আলো প্রকল্পে প্রায় ২০০ জনকে চশমা বিতরণ করা হয়।

 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: চোখের আলো প্রকল্পে চশমা বিলি করায় আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। জেলাশাসকের কাছে নালিশ জানিয়েছে বিজেপি। যদিও এতে দোষের কিছু দেখছে না তৃণমূল। অনেক আগে থেকেই দিন ধার্য, মানুষের অসুবিধার কথা ভেবে বদলানো হয়নি, বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের।

 

বুধবার সবুজসাথী প্রকল্পে সাইকেল বিলির পর, বৃহস্পতিবার চোখের আলো প্রকল্পে চশমা বিলি। ফের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনায়। বৃহস্পতিবার, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সরকারি, চোখের আলো প্রকল্পে প্রায় ২০০ জনকে চশমা বিতরণ করা হয়।

 

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেও কেন চশমা বিলি করা হল? নিয়মনাস্তির অভিযোগে সরব হয়েছে বিজেপি। জেলা শাসকের কাছে চিঠি দিয়ে নির্বাচনী বিধিভঙ্গের নালিশ জানিয়েছে গেরুয়া শিবির। বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস নিজেদের বলে ভোটব্যাঙ্ক বাড়ানোর একটি কৌশল নিয়ে এই চশমা বিতরণ শুরু করেছে।’’

 

যদিও এতে অন্যায়ের কিছু দেখছে না তৃণমূল। দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরূপ বিশ্বাস জানান, ‘‘যে চশমা বিতরণ শুরু হয়েছে তার নির্বাচনের আগে থেকে তাদের তারিখ দেওয়া ছিল। অর্থাৎ কোন চলমান কাজ নির্বাচনের মুখে বন্ধ করা যায় না। বিজেপি সব বিষয় রাজনীতি করার চেষ্টা করে। এতে তৃণমূলের কিছু যায় আসেনা।’’

 

দেগঙ্গার বিশ্বনাথপুর  ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানানো হয়েছে, নির্বাচনের দিন ঘোষণার অনেক আগেই চশমা বিতরণের দিন ঠিক করা হয়েছিল। সাধারন মানুষের কথা ভেবেই প্রকল্প বন্ধ করা হয়নি। বুধবার, বারাসাতের ‘সত্যভারতী বিদ্যালয়’-এর পড়ুয়াদের ‘সবুজ সাথী’-প্রকল্পের সাইকেলে বিলি করা হয়। এই ঘটনায় আদর্শ আচরণবিধি লঙ্ঘন হওয়ার অভিযোগ ওঠার পরই, সাইকেল বিলি বন্ধ করে দেওয়া হয়। তার ২৪ ঘণ্টার মধ্যে, সরকারি প্রকল্পে চশমা বিলি ঘিরে একই অভিযোগ উঠল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget