এক্সপ্লোর

WB Election 2021: বিজেপির হয়ে কাজ করছে পুলিশ? বেলুড় থানার সামনে বিক্ষোভ তৃণমূলের

চতুর্থ দফার ভোটের আগে বালি ও বেলুড় থানার পুলিশের একাংশের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলে বেলুড় থানার সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস।

ভাস্কর ঘোষ, হাওড়া: চতুর্থ দফার ভোটের আগে বালি ও বেলুড় থানার পুলিশের একাংশের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলে বেলুড় থানার সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পুলিশ সূত্রে খবর, গেরুয়া শিবিরের হয়ে কাজ করার অভিযোগ অস্বীকার করেছে তাঁরা।

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভায় বলেন, ‘‘ইলেকশনের সময় পুলিশ বিজেপির দিকে। ছোট পুলিশের দোষ নয়, পুলিশ নেতারা এসব করে। পুলিশের অনেকে আন্ডারস্ট্যান্ডিং করে বসে আছে।" বুধবার সভামঞ্চ থেকে রাজ্য পুলিশের একাংশের বিরুদ্ধে বিজেপিকে সহায়তা করার অভিযোগ তুলে এভাবেই সুর চড়িয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার হাওড়ার বেলুড় থানা ও বালি থানার পুলিশের একাংশের বিরুদ্ধে গেরুয়া শিবিরের হয়ে কাজ করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল রাজ্যের শাসক দল। শনিবার চতুর্থ দফার ভোটে বালি সহ হাওড়ার ৯ আসনে ভোটগ্রহণ ৷ তার আগেই পুলিশের বিরুদ্ধে সরব হল জোড়া ফুল শিবির। তৃণমূলের অভিযোগ, বেলুড় থানার পুলিশের একাংশ ও হাওড়ার গোয়েন্দা দফতরের কয়েকজন আধিকারিক চতুর্থ দফার ভোটের আগে নির্দিষ্ট কারণ ছাড়াই তৃণমূল কর্মী-সমর্থকদের এলাকা ছাড়ার জন্য চাপ দিচ্ছেন। পাশাপাশি বালি থানার পুলিশের একাংশের বিরুদ্ধে বিজেপির থেকে টাকা নিয়ে তাঁদের হয়ে কাজ করার অভিযোগও করেছে শাসক শিবির। 

তৃণমূল কংগ্রেসের যুব রাজ্য সম্পাদক কৈলাস মিশ্র জানান, ‘‘কিছু কিছু তৃণমূল কর্মীদের ভোটের দিন এলাকায় না থাকার হুমকি দিচ্ছে। কোনওরকম কারণ ছাড়া বিজেপির অঙ্গুলিহেলনে এসব তারা করছে। কমিশনের মদতেই এসব হচ্ছে। ওরা ভয় পেয়েই এসব করছে। পুলিশকে টাকা দিচ্ছে তার প্রমাণও আমাদের কাছে আছে।’’

যদিও পুলিশের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া। তিনি বলেন, ‘‘এসব কথায় কান দিই না। ওদের এখন মাথা খারাপ হয়ে গেছে। ওরা পুলিশ প্রশাসন এমনকী কমিশনের বিরুদ্ধেও উল্টোপাল্টা বলছে। আমরা এসবে গুরুত্ব দিচ্ছি না।’’

পুলিশ সূত্রে খবর, নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এলাকায় কিছু মানুষের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ করেছে বিজেপি ও সিপিএম। তাই তাঁদেরকে ফোনে সতর্ক করা হয়েছে। তবে ওই ব্যক্তিদের হুমকি দেওয়া বা এলাকা ছাড়ার মতো কোনও নির্দেশ দেওয়া হয়নি। যদিও তৃণমূল সূত্রে খবর, বালি ও বেলুড় দুই থানার বিরুদ্ধেই নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দিয়েছে তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget