এক্সপ্লোর

WB Election, 2021 vs 2016 Stats: ২০১৬, ২০১৯ এর তুলনায় TMC ও BJP, কে কেমন ফল করবে? কী পূর্বাভাস দিচ্ছে সি ভোটারের সমীক্ষা

গত বিধানসভা ও লোকসভা ভোটের তুলনায় এবারের ভোটে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার কত বাড়তে বা কমতে পারে? সি ভোটারের সমীক্ষায় প্রকাশ, ২০১৬য় তৃণমূল পেয়েছিল ৪৫ শতাংশ ভোট। এবার ২ শতাংশ কমে তা হতে পারে ৪৩ শতাংশ। গত বিধানসভা ও লোকসভা ভোটের তুলনায় এবারের ভোটে বিজেপির প্রাপ্ত ভোটের হার কত বাড়তে বা কমতে পারে? সমীক্ষা বলছে, ২০১৬য় পাওয়া ১০ শতাংশ থেকে তাদের ভোট ২৮ শতাংশ বেড়ে ৩৮ শতাংশ হতে পারে।

কলকাতা: গত বিধানসভা ও লোকসভা ভোটের তুলনায় এবারের ভোটে কোন দলের ক’টি আসন বাড়তে বা কমতে পারে? সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, তৃণমূলের আসন সংখ্যা ২০১৬-র বিধানসভা নির্বাচনে প্রাপ্ত আসনের চেয়ে কমছে। সেবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছিল ২১১টি আসন। ২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের দূর্গে আঘাত হেনে ১৮টি আসন জিতে নেয় বিজেপি। তবে ২০১৯-এ বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী তৃণমূল পায় ১৬৪টি আসন। ২০২১-এর সি ভোটার ওপিনিয়ন পোলের পূর্বাভাস, এখনই নির্বাচনে হলে তারা ১৫৪ থেকে ১৬২টি আসন পাবে। বিজেপির আসন ২০১৬- তুলনায় অনেকটাই বাড়তে পারে। সেবার বিধানসভা ভোটে তারা পেয়েছিল ৩টি আসন। ২০১৯ এর লোকসভা ভোটে একলাফে তা বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী বেড়ে হয় ১২১টি। ২০২১ এর সি ভোটারের ফলে অবশ্য তাদের আসন কিছুটা কমার ইঙ্গিত রয়েছে। ১২১টির জায়গায় পদ্ম শিবিরের আসন কমে হতে পারে ৯৮ থেকে ১০৬টি। বাম ও কংগ্রেস হাত মিলিয়ে ২০১৬-য় ৭৭টি আসন পেয়েছিল। ক্রমাগত শক্তিক্ষয় হতে হতে তাদের ভোট কমেছে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে তাদের আসন কমে হয় ৯টি। তবে এবার তাদের আসন কিছুটা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে সি ভোটারের সমীক্ষায়। তাদের আসন হতে পারে ২৬ থেকে ৩৪টির মধ্যে। গত বিধানসভা ও লোকসভা ভোটের তুলনায় এবারের ভোটে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার কত বাড়তে বা কমতে পারে? সি ভোটারের সমীক্ষায় প্রকাশ, ২০১৬য় তৃণমূল পেয়েছিল ৪৫ শতাংশ ভোট। এবার ২ শতাংশ কমে তা হতে পারে ৪৩ শতাংশ। গত বিধানসভা ও লোকসভা ভোটের তুলনায় এবারের ভোটে বিজেপির প্রাপ্ত ভোটের হার কত বাড়তে বা কমতে পারে? সমীক্ষা বলছে, ২০১৬য় পাওয়া ১০ শতাংশ থেকে তাদের ভোট ২৮ শতাংশ বেড়ে ৩৮ শতাংশ হতে পারে। গত বিধানসভা ও লোকসভা ভোটের তুলনায় এবারের ভোটে বাম-কংগ্রেস জোটের প্রাপ্ত ভোটের হার কত বাড়তে বা কমতে পারে? জনমত সমীক্ষার মত, বাম-কংগ্রেস ২০১৬-য় পেয়েছিল ৪০ শতাংশ ভোট, যা ২৮ শতাংশ কমে হতে পারে ১২ শতাংশ। সেই ভোটটা এবার কি বিজেপির ঝুলিতে যাবে, এ নিয়ে তুমুল কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget