এক্সপ্লোর

Jalpaiguri Tea Garden: আন্দোলনের জেরে বন্ধ চা বাগান, অপসারিত তৃণমূল ব্লক সভাপতি

West Bengal Assembly Elections 2021: নাগরাকাটার ব্লক সভাপতিকে অপসারণ ঘিরে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: শ্রমিক আন্দোলনের ধাক্কায় চা বাগান বন্ধের জের। নাগরাকাটার ব্লক সভাপতিকে অপসারণ ঘিরে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল জেলা সভাপতির বাগানে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন অপসারিত নেতা। পাল্টা সুর চড়িয়েছেন জেলা সভাপতি।

ভোটের মুখে জলপাইগুড়ির নাগরাকাটায় অস্বস্তি আরও বাড়ল তৃণমূলের। নাগরাকাটার ব্লক সভাপতির অপসারণ ঘিরে চা-বলয়ের এই আসনে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। জলপাইগুড়ির এই ব্লকের তৃণমূল সভাপতি মনোজ মুণ্ডার আন্দোলনের জেরে চ্যাংমারি চা বাগান বন্ধ হওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরে ব্লক সভাপতিকে সরিয়ে দিতেই জেলা সভাপতিকে তীব্র আক্রমণ করলেন অপসারিত তৃণমূল নেতা। 

নাগরাকাটার তৃণমূল কংগ্রেসের অপসারিত ব্লক সভাপতি মনোজ মুণ্ডা বলেছেন, ‘উনিও ছটি চা-বাগানের মালিক। আমার এগ্রিমেন্ট কার্যকর হলে তো ওঁর বাগানগুলোতেও সেই এগ্রিমেন্ট কার্যকর হবে। আমি শ্রমিকদের অধিকার নিয়ে বড় আন্দোলনে সামিল হব এবং কৃষ্ণকুমার কল্যাণীর বাগানেও যাব।’

জেলা সভাপতিকে সরিয়ে দেওয়ার দাবিতে দলনেত্রীকে মেসেজ করেছেন নাগরাকাটার এই তৃণমূল নেতা। তাঁর পাশে দাঁড়িয়েছেন এলাকার চা শ্রমিকরা।

এক চা শ্রমিক জানিয়েছেন, ‘চ্যাংমারি বাগানে সব ব্যাপারে শ্রমিক ছাঁটাই। বাগান স্টাফ থেকে শ্রমিক, অনেককিছু থেকে আমাদের বঞ্চিত রাখা হচ্ছে। গণতান্ত্রিক দেশে মজদুর অধিকার নিয়ে লড়াই করছি, আন্দোলন করছি।’

যদিও তৃণমূল জেলা সভাপতির পাল্টা অভিযোগ, দলের ক্ষতি করেছেন মনোজ মুণ্ডা। জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণীর দাবি, ‘সুকরা মুন্ডার নির্দেশে ওঁকে বসানো হয়েছিল। দু’মাস ধরে ভোটার লিস্ট জেলা অফিসে পড়ে থাকা সত্ত্বেও তিনি নিয়ে যাননি। ওঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আসছিল। ওপর মহলে অভিযোগও হয়েছিল। তারপর ওপর থেকে নির্দেশ আসার পরেই তাঁকে সরানো হয়েছে।’

ব্লক সভাপতির অপসারণ ঘিরে কোন্দল সামনে চলে আসায় তৃণমূলকে বিঁধতে ছাড়েনি বিজেপি। জলপাইগুড়ির বিজেপি জেলা সহ সভাপতি অলোক চক্রবর্তীর কটাক্ষ, ‘যতই ব্লক লেভেলে পরিবর্তন করুন, কোনও লাভ নেই। আগে মানসিকতাটা পরিবর্তন করুন, তাহলে তৃণমূল কিছুটা বেঁচে থাকে। এসব করে লাভ হবে না।’

চা বাগান ও আদিবাসী প্রভাবিত নাগরকাটায় ১৭ এপ্রিল ভোট। মাস চারেক আগে নাগরাকাটার তৃণমূল বিধায়ক যোগ দেন বিজেপিতে। নির্বাচনের মুখে চা বাগানে আন্দোলন নিয়ে জেলা সভাপতির সঙ্গে নাগরাকাটার তৃণমূল নেতার কোন্দল ভোটে প্রভাব পড়ে কি না তা নিয়ে বাড়ছে জল্পনা।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget