এক্সপ্লোর

'83' Release Date: ৪ জুন মুক্তি পাচ্ছে ‘৮৩’, জানালেন রণবীর সিংহ

'83' Release Date: সোশ্যাল মিডিয়ায় ছবিটির একটি পোস্টার শেয়ার করে রণবীর নিজেই এ কথা ঘোষণা করেছেন।

মুম্বই: রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোনের ছবি ‘৮৩’ অবশেষে মুক্তি পেতে চলেছে। বেশ কিছুদিন ধরেই এই ছবি মুক্তির তারিখ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে জানা গেল, ৪ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি। সোশ্যাল মিডিয়ায় ছবিটির একটি পোস্টার শেয়ার করে রণবীর নিজেই এ কথা ঘোষণা করেছেন।

রণবীর আরও জানিয়েছেন, হিন্দি, তামিল, তেলুগু, কন্নঢ় ও মালয়লম-এই পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে ‘৮৩’। এখনও পর্যন্ত তাঁর এই পোস্ট লাইক করেছেন ৪,৮৭,৩৬৯ জন। তারই সঙ্গে অসংখ্য কমেন্টও রয়েছে। অনেকেই জানিয়েছেন, তাঁরা অধীর আগ্রহে ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

">

১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের ঘটনা নিয়েই তৈরি হয়েছে ‘৮৩’। ছবিটি পরিচালনা করেছেন কবীর খান। ছবিটিতে কপিলের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। কপিলের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। এছাড়া এই ছবিতে অভিনয় করেছেন তাহির রাজ ভাসিন, শাকিব সেলিম, হার্দি সান্ধু, সাহিল খট্টার, চিরাগ পাতিল ও যতীন শর্মা। প্রথমে ঠিক হয়েছিল, গত বছরের ১০ এপ্রিল হলে মুক্তি পাবে ছবিটি। কিন্তু করোনা আবহে লকডাউনের কারণে মুক্তি পিছিয়ে যায়। এরপর শোনা যাচ্ছিল, ডিসেম্বরে মুক্তি পেতে পারে ছবিটি। কিন্তু প্রযোজকরা এ বিষয়ে কিছু জানাননি। তবে এবার সরকারিভাবে ‘৮৩’ মুক্তির দিন জানা গেল।

কয়েকদিন আগেই যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্চ থেকে পরপর কয়েকটি ছবি হলে মুক্তি পাবে। এবার ‘৮৩’ মুক্তির দিনও জানা গেল। ফলে জুনে তিনটি ছবির মধ্যে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই চলবে। প্রথমে মুক্তি পাবে ‘৮৩’। তারপর ১৮ জুন মুক্তি পাবে অমিতাভ বচ্চনের ‘ঝুন্ড’। এর এক সপ্তাহ পরেই মুক্তি পাবে রণবীর কপূর, সঞ্জয় দত্ত, বাণী কপূরের ছবি ‘শামশেরা’।

গত বছরের অনেকটা সময় বন্ধ ছিল সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলি। একাধিক ছবি মুক্তি পেয়েছে অনলাইনে। তবে এ বছর পরিস্থিতির বদল হচ্ছে। অনেকগুলি ছবি হলে মুক্তি পেতে চলেছে। ফলে চলচ্চিত্রপ্রেমীরা ফের হলমুখী হবেন বলেই আশা চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget