এক্সপ্লোর

Abhijaan: নববর্ষে সৌমিত্র চট্টোপাধ্যায়কে রুপোলি পর্দায় ফিরিয়ে আনছেন পরমব্রত

প্রায় ১ বছর আগে মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। এই ছবির জন্য দীর্ঘ অপেক্ষা করেছেন নস্ট্যালজিক বাঙালি। কারণ? যে মুষ্ঠিমেয় চরিত্রদেক নিয়ে বাঙালি গর্ব করে, এই ছবি তাঁদেরই একজনকে ঘিরে। সৌমিত্র চট্টোপাধ্যায়

কলকাতা: প্রায় ১ বছর আগে মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। তারপর করোনার ধাক্কায় পিছিয়ে গিয়েছিল ছবির মুক্তি। এই ছবির জন্য দীর্ঘ অপেক্ষা করেছেন নস্ট্যালজিক বাঙালি। কারণ? যে মুষ্ঠিমেয় চরিত্রদেক নিয়ে বাঙালি গর্ব করে, এই ছবি তাঁদেরই একজনকে ঘিরে। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। তাঁর জীবনকে রুপোলি পর্দায় তুলে আনতে চেয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। তাঁরই পরিচালনায় তৈরি হয়েছিল 'অভিযান'। নিজের বয়সকালের চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই। আজ পরিচালক একটি ভিডিও পোস্ট করে ঘোষণা করলেন মুক্তির দিন। চলতি বছরের নববর্ষে অর্থাৎ ১৫ এপ্রিল মুক্তি পাচ্ছে 'অভিযান'। 

সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন পরমব্রত। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, কৌশিক সেন ও অন্যান্যরা। ভিডিও পোস্ট করে পরমব্রত লিখেছেন, '১ বছর আগে আমার 'অভিযান' এর ট্রেলার মুক্তি দিয়েছিলাম। তারপর করোনা আমাদের ছবির মুক্তি আটকে দিয়েছিল। এই বছর, আমাদের ছবি মুক্তির আর ১ মাসও বাকি নেই। খুব গর্বের সঙ্গে ছবির কিছু কিছু ঝলক ভাগ করে নিচ্ছি। বাংলা নববর্ষ অর্থাৎ ১৫ এপ্রিল আপনার কাছের প্রেক্ষাগৃহে আসছে 'অভিযান'।

আরও পড়ুন: 'হ্যারি পটার' সোহম, বিপরীতে প্রিয়ঙ্কা, গরমের ছুটিতে আসছে 'কলকাতার হ্যারি'

পাখির চোখে কলকাতা শহর, ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে কিংবদন্তীর গলার স্বর.. ‘গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি’। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে ৮৬তম জন্মদিনে মুক্তি পাওয়া 'অভিযান'-এর টিজার আবেগে ভাসিয়েছিল দর্শকদের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীকেই রূপোলি পর্দায় তুলে ধরবে 'অভিযান'। পর্দায় তরুণ সৌমিত্রের ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত। আর প্রবীণ অভিনেতার ভূমিকায়? সৌমিত্র স্বয়ং। যিশু সেনগুপ্ত ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়,  কিউ, বাসবদত্তা চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সোহিনী সেনগুপ্ত অভিনীত এই ছবির ট্রেলারও যথেষ্ট জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে।

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তথাকথিত বাণিজ্যিক ছবি বানাতে চাননি পরমব্রত। তিনি চেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে আর্কাইভ করতে চেয়েছিলেন, ট্রেলারে নিজে মুখেই সেকথা বলছেন পরিচালক-অভিনেতা। তাঁর দাবি, 'এই ছবির মধ্য দিয়েই অচেনা সৌমিত্রকে চিনবেন দর্শকরা। কিংবদন্তীর জীবনের খুঁটিনাটি ফুটে উঠবে গোটা ছবি জুড়ে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget