এক্সপ্লোর

Abhijaan Exclusive: 'নিজের চরিত্রে অভিনয়ের জন্য যীশুকে বেছে নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়'

Abhijaan Exclusive: ছবি তৈরির আগের কথোপকথন, চিত্রনাট্য তৈরি, অভিনেতা বাছাই, সবই ছবির মত মনে আছে পরিচালক পরমব্রতর। 'অভিযান' কখনও দেখবেন না সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে, রয়ে গিয়েছে সেই ক্ষতও। এবিপি লাইভের সঙ্গে নতুন ছবি নিয়ে কথা বলতে গিয়ে অভিজ্ঞতার ঝুলি উপুড় করে দিলেন পরমব্রত। 

কলকাতা: পর্দায় তাঁরই হাত ধরে বাঙালির কিংবদন্তি ফিরবেন নিজের গল্প বলতে। দীর্ঘদিনের শ্যুটিং, জীবনের গল্প বলার গুরুদায়িত্বে কতটা সফল হলেন পরিচালক, দর্শক সেই বিচার করবেন ১৫ এপ্রিল। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরিচালনায় মুক্তি পাচ্ছে 'অভিযান'। চেনা অচেনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) জীবন এই ছবির হাত ধরেই উঠে আসবে রুপোলি পর্দায়। 

ছবি তৈরির আগের কথোপকথন, চিত্রনাট্য তৈরি, অভিনেতা বাছাই, সবই ছবির মত মনে আছে পরিচালক পরমব্রতর। 'অভিযান' কখনও দেখবেন না সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে, রয়ে গিয়েছে সেই ক্ষতও। এবিপি লাইভের সঙ্গে নতুন ছবি নিয়ে কথা বলতে গিয়ে অভিজ্ঞতার ঝুলি উপুড় করে দিলেন পরমব্রত। 

আরও পড়ুন: 'অভিনেতা না হলে শিক্ষক বা মিউজিশিয়ান হতাম'

সৌমিত্র চট্টোপাধ্যায়ের অল্পবয়সের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত (Jissu Sengupta)। এই বাছাই কী পরিচালকের নিজের? পরমব্রতর উত্তর দিলেন, 'নাহ.. এই পছন্দ সৌমিত্র জ্যেঠুর নিজেরই। ওনার ছবির আর কোনও বিষয় নিয়ে বক্তব্য ছিল না, কিন্তু তাঁর অল্প বয়সের চরিত্রটি কে করবেন, সেটা নিয়ে মতামত ছিল। আমি ওনাকে ৩-৪টে নাম বলেছিলাম। তার মধ্যে উনি বললেন, 'এই ছবিতে আমার যুবক বয়সের অভিনয় হয় তুই করবি না হয় যীশু। যদি আমার জীবনদর্শককে ধরতে হয়, তাহলে তুই (পরমব্রত) সবচেয়ে সেরা পছন্দ। আর চেহারার দিক দিয়ে সাদৃশ্য পেতে হলে যীশুকে পছন্দ করব।' যীশুর আগে থেকেই এই ছবিতে অভিনয় করার কথা ছিল, তবে তা অতিথি শিল্পী হিসেবে। হঠাৎই ওকে আমি ফোন করে বলি প্রধান চরিত্রে অভিনয়ের কথা। প্রথমটা বেশ চমকে গিয়েছিল যীশু। তারপর অবশ্য আমাদের দুজনের ডেট পেতে একটু বেগ পেতে হয়েছিল। অবশেষে ছবিটা হয়।' 

'অভিযান' -এর আরও অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরমব্রত বলছেন, 'চার থেকে সাড়ে চার ঘণ্টার বেশি শ্যুটিং করতে পারতেন না সৌমিত্র জ্যেঠু। ওনাকে নিয়ে ছবি বলে উনি একটু বেশি সময় দিতে রাজি ছিলেন। কিন্তু ৪ ঘণ্টার বেশি কাজ ওনার শরীরে সহ্য হত না। ৪ ঘণ্টা হয়ে গেলেই উনি ভুলে যেতেন বা পরিশ্রান্ত বোধ করতেন। তাই ৪ ঘণ্টা কাজের মধ্যে দিয়েই ওনার অংশের শ্যুটিং শেষ করতে হয়েছিল। শ্যুটিং করতে গিয়ে ওনাকে আলাদা করে চেনার সুযোগ হল না।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swarup Biswas : 'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
Swarup Biswas Arrest: 'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
Ritwick Chakraborty on Swarup Arrest: 'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
Anirban Bhattacharya on Swarup Arrest: 'সব জানতাম, সেই জন্যই তো...', গ্রেফতার স্বরূপ বিশ্বাস! প্রথমবার মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য
'সব জানতাম, সেই জন্যই তো...', গ্রেফতার স্বরূপ বিশ্বাস! প্রথমবার মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget