এক্সপ্লোর

Bollywood Celebrity Updates: বাগদান হয়ে গিয়েছিল, তারপরও কেন সম্পর্ক ভাঙে অভিষেক-করিশ্মার?

বলিউড ছবি নির্মাতা সুনীল দর্শন জানান যে, শুধু বিয়ে ঠিক হওযাই নয়, অভিষেক এবং করিশ্মার বাগদানও নাকি হয়ে গিয়েছিল। দুজনের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণও জানান তিনি।

মুম্বই: সময়টা ২০০০ সালের একেবারে শুরুর দিক। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, বলিউডের দুই তারকা অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং করিশ্মা কপূর (Karishma Kapoor) বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তার আগে তাঁদের সম্পর্ক নিয়েও নানা আলোচনা হতে থাকে। জানা যেত বেশ কয়েক বছর তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কেও ছিলেন। কিন্তু সবাই চমকে যায়, যখন জানা যায়, দুই তারকার সম্পর্ক ভেঙে গিয়েছে। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও ওই বছরেরই শেষের দিকে দুজনের সম্পর্ক ছেদ হয়। শুধু তাই নয়, পরবর্তীকালে তাঁরা অন্য অন্য ব্যক্তির সঙ্গে বিবাহিত জীবন শুরু করেন। বি টাউনে এই প্রসঙ্গে গুঞ্জনের অভাব নেই। নানা লোকে নানা কথা বলে। সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউড ছবি নির্মাতা সুনীল দর্শন জানান যে, শুধু বিয়ে ঠিক হওযাই নয়, অভিষেক এবং করিশ্মার বাগদানও নাকি হয়ে গিয়েছিল। দুজনের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণও জানান তিনি।

কেন ভেঙে গিয়েছিল অভিষেক বচ্চন এবং করিশ্মা কপূরের সম্পর্ক?

পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন অভিষেক বচ্চন এবং করিশ্মা কপূর। 'হাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া' ছবিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। সম্প্রতি ছবি নির্মাতা সুনীল দর্শন এই প্রসঙ্গে বলেন, 'এখানে কোনও গুঞ্জনের অবকাশ নেই। এই খবর একেবারেই সত্যি। ওরা দুজনে সম্পর্কে ছিল। আর ওদের বিয়েও হত। আমরা সকলেই ওদের বাগদানে গিয়েছিলাণ। আমিও এর একটা অংশ ছিলাম। কপূর বোনেরা আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল ববিতা জির জন্য। 'হাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া' ছবির পর আর কোনও ছবিতে একসঙ্গে কাজ করেননি অভিষেক - করিশ্মা।'

আরও পড়ুন - Alia Bhatt: মা হওয়ার পর প্রথমবার মুখ দেখালেন! এ কেমন দেখতে লাগছে আলিয়াকে?

তিনি আরও বলেন, 'ওরা যেন একে অপরের জন্যই তৈরি হয়েছিল, এমন মনে হয়। অভিষেক অত্যন্ত মিষ্টি ছেলে। লোলোও খুব ভালো মানুষ। কিন্তু ভাগ্য সকলের সহায় হয় না। অন্য কিছু ব্যক্তির কারণে ওদের নাগাড়ে ঝগড়া হতে শুরু করে। আর তারপর বিচ্ছেদ হয়ে যায়।'

প্রসঙ্গত, বলিউড অভিনেতা অভিষেক বচ্চন সবসময়েই তাঁর মতামত নিয়ে স্পষ্টবাদী। সিনেমা নিয়েও তাঁর মতামত জানাতে তিনি পিছপা হন না। কিছুদিন আগে তিনি বলেন, 'কোন ভাষায় সিনেমা তৈরি হচ্ছে তা কখনওই প্রধান বিষয় নয়। কারণ গোটা দেশের সকল সিনেপ্রেমী কোন ইন্ডাস্ট্রিতে সিনেমা তৈরি হচ্ছে না ভেবে সিনেমা নিয়ে বেশি আগ্রহী।' সিনেমার 'প্যান ইন্ডিয়া' খ্যাতি প্রসঙ্গে অভিনেতা বলেন, 'আমি এই শব্দবন্ধে বিশ্বাসই করি না। এর আদতে মানে কী? এই কথা কি আমরা অন্য কোনও ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করি? একেবারেই না। আমরা একটা বিশাল বড় সিনেমা দেখতে ভালবাসা জনগোষ্ঠী এবং আমরা আমাদের কাজ ভালবাসি। কোন ভাষায় সেটা বানানো হচ্ছে তা কখনও প্রধান হয়ে ওঠেনি।'

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget