এক্সপ্লোর

Abhishek Chatterjee Demise: 'শ্যুটিং দেখব বলে মিঠুদার কাছে আমায় রেখে যেতেন বাবা'

প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়। ছোটপর্দা থেকে বড়পর্দা, নিজের প্রতিভাতেই জায়গা করে নিয়েছিলেন তিনি। 'আবার কাঞ্চনজঙ্ঘা'-র প্রচারে এসে শাশ্বত চট্টোপাধ্যায়ের কথাতে ফিরে এল অভিষেক-কথা।

কলকাতা: নতুন ছবির প্রচারে এসেছিলেন তিনি। কিন্তু কেমন আছেন প্রশ্নের উত্তরেই ঘনিয়ে এল মনখারাপের কথা। আজ সকাল থেকেই মনখারাপ টলিউডের। প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়। ছোটপর্দা থেকে বড়পর্দা, নিজের প্রতিভাতেই জায়গা করে নিয়েছিলেন তিনি। টলিউডের একাধিক তারকার স্মৃতি জড়িয়ে রয়েছে তাঁর সঙ্গে। 'আবার কাঞ্চনজঙ্ঘা'-র প্রচারে এসে শাশ্বত চট্টোপাধ্যায়ের কথাতে ফিরে এল অভিষেক-কথা।

'মিঠুদার কাছে শ্যুটিং দেখতে রেখে যেতেন বাবা'

ছোটবেলা থেকেই অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে সময় কাটিয়েছেন। শাশ্বত বলছেন, 'ভীষণ মজা করে জীবনটাকে বাঁচতে ভালোবাসতেন মিঠুদা। শ্যুটিং ফ্লোরে অনেক সময় ওনার কাছে আমায় রেখে চলে যেতেন বাবা। হয়তো বাবার প্যাক আপ হয়ে গিয়েছে। কিন্তু আমার বায়না রাতে শ্যুটিং দেখব। মিঠুদার দায়িত্বে আমায় রেখে ফিরে যেতেন বাবা। আড্ডা দিতে ভীষণ ভালোবাসতেন মিঠুদা। একটা দারুণ দল ছিল বন্ধুবান্ধবদের। সেখানে অনেকটা সময় কাটাতেন। সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য সেই দলটা ভেঙে যায়। যাই হোক, আমি অল্পবয়সে দেখা ওই হাসিমুখের মিঠুদাকেই মনে রাখতে চাই চিরকাল।'

কথায় কথায় অভিনেতা জানালেন, নিজের স্বাস্থ্য নিয়ে বিন্দুমাত্র ভাবতেন না অভিষেক। খাদ্যরসিক ছিলেন। সবসময় বলতেন, 'আমার কিছু হবে না।' সহকর্মী, অগ্রজের চলে যাওয়ায় আজ মনখারাপ সবারই।

 

আরও পড়ুন: Indrani Haldar on Abhishek Chatterjee : "মিঠু আমার দুঃখের সাথী ছিল", অভিষেকের প্রয়াণে শোকপ্রকাশ ইন্দ্রাণীর

 

'বাংলা ছবিতে অনেক অবদান রয়েছে'

কেবল শাশ্বত চট্টোপাধ্যায় নয়, অভিষেকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। টেলিফোনে শোকজ্ঞাপন করে তাঁর সঙ্গে অভিনয়ের স্মৃতিচারণ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। শোকবিহ্বল অভিনেত্রী বলেন, "সকালেই খবরটা পেলাম। কিন্তু সত্যিই বিশ্বাস করতে পারিনি। বারবার বলছিলাম খবরটা সত্যি কি না। অভিষেক আমাদের চট্টোপাধ্যায় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অন্যতম অভিনেতা। বাংলা ছবিতে অনেক অনেক অবদান রয়েছে। আমাদের সকলের ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখা উচিত। যেখানেই থাকুক ভাল থাকুক, শান্তিতে থাকুক। আমার জীবনে কিছু শ্রেষ্ঠ ছবি ওঁর সঙ্গে করা। সুজন সখী থেকে লাঠি আরও অনেক। গুনে শেষ করতে পারব না। অনেক অনেক কাজ করেছি একসঙ্গে। একজন সরল মানুষ, পরোপকারী, সেটে খুব মজা করত, আমাদের জন্য রান্না করে নিজে খাওয়ার নিয়ে আসতেন।"  

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget